Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাহুলকে ছাড়াই চলবে সিরিয়াল? কী হবে ‘ভোলেবাবা…’র ভবিষ্যৎ?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) অস্বাভাবিক মৃত্যু আলোড়ন তৈরি করেছে টেলিপাড়ায়। সিরিয়াল বা সিনেমা চলাকালীন অভিনেতার মৃত্যু, বিষয়টি নতুন নয়। এর আগে এমন ঘটনা ঘটেছে বহুবার। সেক্ষেত্রে হয় সিরিয়ালে নতুন মোড় এসেছে, নয়তো কিছুদিন পর শেষ করে দেওয়া হয়েছে ধারাবাহিক। ‘ভোলেবাবা পার করেগা’র ক্ষেত্রে কী হবে?

    সিরিয়ালের শুটিংয়ে গিয়ে মৃত্যু রাহুলের (Rahul Arunoday Banerjee)

    উল্লেখ্য, এই সিরিয়ালটি শুরু হয়েছিল নীল ভট্টাচার্য, মধুমিতা সরকারকে নিয়ে। কয়েক মাস চলার পর তাঁদের গল্প ফুরোয়। নতুন গল্প শুরু হয় রাহুল এবং শ্বেতাকে নিয়ে। কিছুদিন আগেই সিরিয়ালে তাঁদের বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। তালসারিতে চলছিল হানিমুন পর্বের শুটিং।

    What will be the future of Rahul Arunoday Banerjee serial

    কী পরিণতি হবে সিরিয়ালের: জানা গিয়েছে, সেখানে রোম্যান্টিক দৃশ্যও ছিল দুজনের। আপাতত আগামী কিছুদিনের এপিসোড ব্যাঙ্কিং রয়েছে বলে খবর। কিন্তু তারপর? একটি সূত্রের খবর, প্রযোজনা সংস্থা নাকি আর এই সিরিয়ালের (Rahul Arunoday Banerjee) শুটিং করতে চাইছে না। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

    আরও পড়ুন : ট্রেনের খাবারে হাজারো সমস্যা, কোথায় জানাবেন অভিযোগ? কী বলছে রেলের নিয়ম?

    কী সিদ্ধান্ত নেবে চ্যানেল: এমতাবস্থায় চ্যানেল কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর থাকবে সবার। মনে করা হচ্ছে, দুরকম সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল। হয়তো এই সিরিয়াল শেষ করে দেওয়া হতে পারে। নয়তো ভর্তি প্রযোজনা সংস্থা যদি সিরিয়াল থেকে সরে দাঁড়াতে চায় তবে অন্য কোনও সংস্থা এই সিরিয়ালের দায়িত্ব নিতে পারে।

    আরও পড়ুন : নিছক দুর্ঘটনা নয়, ‘খুন’ হয়েছেন রাহুল? বিষ্ফোরক দাবি সংগঠনের

    সিরিয়াল যদি চলতেও থাকে তবে রাহুলের চরিত্রে তাও বদলে কাকে দেখা যাবে? এ নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও নেটিজেনদের একাংশের মতে, এই সিরিয়ালে রাহুল যদি না থাকে তবে এই সিরিয়াল আর তারা দেখবেন না।

    Click here to Read More
    Previous Article
    যাঁরা এখনও যুবসাথীর ১৫০০ টাকা পান নি তারা কী করবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
    Next Article
    'বাবার নাম ব্যবহার করে কেউ যদি রাজনীতিতে প্রতিষ্ঠা পায়' : সুমন রায় চৌধুরী

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment