বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একাকী বোধ করলে অবশ্যই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনসঙ্গীর কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষকে সবুজ রঙের পোশাক উপহার দিন।
বৃষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও বিনিয়োগের মাধ্যমে আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। ভালোবাসার মানুষের সঙ্গে সঙ্গে তোকে কথা বলুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্রিম অথবা সাদা রঙের বিছানার চাদর ও পর্দা ব্যবহার করুন। এটি আপনার উপকারে আসবে।
মিথুন রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যদিও, আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনাও রয়েছে। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। প্রিয়জনদের সঙ্গে দিনটি অবশ্যই দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। কর্মক্ষেত্রের কাজ শেষ করার পর আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিবর্ণ এবং পুরনো কাপড় ও খবরের কাগজ বাড়ি থেকে সরিয়ে দিন।
কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে খাবারে জাফরানের ব্যবহার করুন।
সিংহ রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আপনি আজ অনেকটা সময় অতিবাহিত করবেন। আপনি আজ সেইসব মানুষদের সঙ্গে সংযুক্ত হবেন যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলেও তাঁর শরীর খারাপ হওয়ায় তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কলা গাছের শিকড় বাড়িতে এবং অফিসে রেখে দিন।
কন্যা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির কিছু ব্যবসায়ী আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং তাঁদের নিকটজন আর্থিক দিক থেকে সহায়তা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে দৃষ্টিহীন ব্যক্তিদের সঙ্গে খাবার ভাগ করে খান।

তুলা রাশি: আপনি আজ এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার ফলে আপনার মানসিক এবং স্নায়বিক চাপ বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছ থেকে আজ ভাই অথবা বোন কিছু পরামর্শ চাইতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি আজ উপহার পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখুন এবং প্রতিদিন সেই জল পান করুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ একটি সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। মনে রাখবেন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। বাড়িতে আজ একজন পুরনো বন্ধুর আগমন ঘটবে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। প্রেমের জীবনে আজ আপনি বিভ্রান্ত হতে পারেন। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পূর্ব দিকে মুখ করে খাবার খান।
ধনু রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা অর্জন করবেন। এগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলি আজ আপনি পূরণ করতে পারবেন না। যার ফলে তিনি রেগে যেতে পারেন। অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রতিটি পদক্ষেপ আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করুন। প্রিয়জনদের সঙ্গে আজ কিছুটা সময় অতিবাহিত করুন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি একটি দুর্দান্ত পরিকল্পনা করতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে রান্নাঘরে ভালোবাসার মানুষের সঙ্গে খাবার খান।
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন বড় ভুল! IPL শুরু হতে না হতেই বিপুল জরিমানার সম্মুখীন শ্রেয়স আইয়ার
মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্পর্কিত গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই আপনার স্নানের জলে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ও দুধ মিশিয়ে দিন।
আরও পড়ুন: ২৫ বছরের খরা! ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ পেল না ইডেন, কী জানালেন সৌরভ?
কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। এই রাশির কিছু জন আজ গয়না অথবা বাড়ির সরঞ্জাম কিনতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সচেতন হয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই ক্রিম বা হলুদ রঙের মিশ্রণের জুতো পরুন।
মীন রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। অসতর্কতার কারণে আপনি আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সচেতন থাকুন। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। আপনি আজ হঠাৎই ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারেন। প্রেমের জন্য এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অশ্বত্থ গাছের শিকড়ে তেল ঢালুন। এটি আপনার উপকারে আসবে।
Previous Article
প্রথম ম্যাচে উভয় দলই পরাজিত! KKR-SRH ম্যাচে কেমন হবে দুই দলের প্লেয়িং ইলেভেন?