Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পরিণীতা-পরশুরামের হাড্ডাহাড্ডি, মাঝখানে চমক জোয়ার ভাঁটার, কার দখলে গেল সেরার শিরোপা?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : টিআরপি (TRP) তালিকায় উত্থান পতন লেগেই থাকে। কোনও সপ্তাহে একটি সিরিয়াল শীর্ষে থাকলে হয়তো তা পরের সপ্তাহে নেমে যায় নীচে। গত সপ্তাহে প্রথম স্থান হারিয়ে ফেলেছিল জি বাংলার ‘পরিণীতা’। কিন্তু এ সপ্তাহে আবারও নম্বর বেড়েছে এই সিরিয়ালের। কী কী চমক এল এবারের টিআরপি তালিকায়?

    টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান কার দখলে?

    গত বারের টপার সিরিয়াল ‘পরশুরাম’ এবার নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। ৬.০ পয়েন্ট পেয়েছে এই সিরিয়াল। একই নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। প্রথম স্থানে আবারও নম্বর বাড়িয়ে প্রথম স্থানে ফিরে এসেছে ‘পরিণীতা’। গত সপ্তাহে নম্বর বেশ খানিকটা কমে গিয়েছিল এই ধারাবাহিকের। তবে এই সপ্তাহে পুরনো স্থান ফিরে পেয়েছে সিরিয়ালটি। পরিণীতার ঝুলিতে এসেছে ৬.৩ পয়েন্ট।

    Trp list of 2 April thursday

    নম্বর কমেছে সব মেগার: তৃতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৯। এরপরেই চার নম্বরে জায়গা করে নিয়েছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’। জি বাংলার এই সিরিয়ালটি ইদানিং বেশ ভালো টিআরপি নিয়ে আসছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭।

    কে কোন স্থানে রয়েছে: পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। এই ধারাবাহিকটি পেয়েছে ৫.৪। এরপরেই ৫.৩ পয়েন্ট (TRP) নিয়ে জায়গা পেয়েছে স্টার জলসার ‘গঙ্গা’।

    আরও পড়ুন : ৫৪ বছর পর ফের চাঁদের কাছাকাছি মানুষ! ইতিহাস গড়ল NASA-র আর্টেমিস-২ মিশন

    বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

    প্রথম- পরিণীতা (৬.৩)

    দ্বিতীয়- পরশুরাম, জোয়ার ভাঁটা (৬.০)

    তৃতীয়- রাঙামতি তীরন্দাজ (৫.৯)

    চতুর্থ- তারে ধরি ধরি মনে করি (৫.৭)

    পঞ্চম- ও মোর দরদিয়া, (৫.৪)

    ষষ্ঠ- গঙ্গা (৫.৩)

    সপ্তম- বিদ্যা ব্যানার্জী (৫.২)

    অষ্টম- কুসুম, কনে দেখা আলো (৪.৯)

    নবম- লক্ষ্মী ঝাঁপি (৪.৭)

    দশম- আমাদের দাদামণি (৪.৪)

    আরও পড়ুন : দু’বছরেও হল না কাজ! জবাব চেয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, কোন মামলায়?

    এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।

    Click here to Read More
    Previous Article
    জুতো বনাম উড়ন্ত চুমু! Amit Shah-কে সারমেয়র সঙ্গে তুলনা তৃণ-মহিলার | Suvendu Adhikari Nomination
    Next Article
    মমতা ব্যানার্জিকে দাঙ্গাকারী বলে কটাক্ষ অধীরের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment