Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘একটাই স্বপ্ন ছিল…’, ODI বিশ্বকাপ জয়ের ১৫ বছরে স্মৃতি রোমন্থন সচিনের, জিতলেন অনুরাগীদের মন

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারত শেষ ODI বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। তারপরে দীর্ঘ ১৫ বছর অতিক্রান্ত হয়েছে। ২০১১ সালের ২ এপ্রিল, এমএস ধোনির অধিনায়কত্বে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত দ্বিতীয়বারের মতো ODI বিশ্বকাপি জিতেছিল। যার মাধ্যমে ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকারেরও (Sachin Tendulkar) বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ হয়। ভারত সেই বিশ্বকাপ জিতেছিল পুরো দলীয় প্রচেষ্টায়। দলের বেশিরভাগ খেলোয়াড়ই সেখানে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। ঠিক এই আবহেই টিম ইন্ডিয়ার নতুন জার্সিতে দেখা গেল সচিনকে।

    টিম ইন্ডিয়ার নতুন জার্সি গায়ে ভিডিও শেয়ার করেছেন সচিন (Sachin Tendulkar):

    ২০১১ সালের ODI বিশ্বকাপ জয়ের ১৫ তম বার্ষিকীতে, সচিন তেন্ডুলকার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে টিম ইন্ডিয়ার নতুন জার্সি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। ভিডিওটিতে সচিন ২০১১ সালের ODI বিশ্বকাপ ফাইনালের প্রথম বলটি মোকাবিলা করার অভিজ্ঞতা উপস্থাপিত করেছেন। তিনি পোস্টে জানিয়েছেন, ‘প্রথম বল সবসময়ই হৃদস্পন্দন বাড়িয়ে দেয়… এবং সেই রাতে, হৃদস্পন্দন কখনও থামেনি।’ এখানে ‘সেই রাত’ বলতে ফাইনালের রাতকে বোঝানো হয়েছে।

    সচিন আরও জানিয়েছেন যে, ১৫ বছর পরেও সেই মুহূর্তগুলি তাঁর হৃদয়ের খুব কাছে রয়েছে। তিনি বর্ণনা করেছেন, কীভাবে দল হিসেবে সকল খেলোয়াড়ের এটাই অভিন্ন স্বপ্ন ছিল; আর তা হল ভারতের জন্য বিশ্বকাপ জয় করা। ২০১১ সালের ODI বিশ্বকাপ জয়ের যাত্রাপথে জড়িত প্রত্যেক খেলোয়াড় ও অনুরাগীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

    আরও পড়ুন: RBI-র একটি সিদ্ধান্তেই হল বাজিমাত! যুদ্ধের মাঝেই ভারতীয় মুদ্রায় রকেটের গতি

    ২০২৭-এর ODI বিশ্বকাপে কী যুবরাজ সিংয়ের রেকর্ড ভাঙবে: এখন প্রশ্ন হল, আগামী বছরের ODI বিশ্বকাপে যুবরাজ সিংয়ের রেকর্ডটি আদৌ ভাঙা সম্ভব হবে? ভারতের এই কিংবদন্তি অলরাউন্ডার ২০১১ বিশ্বকাপে একটি বিশেষ রেকর্ড অর্জন করেছিলেন। এই রেকর্ডের জন্য তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। অলরাউন্ডার হিসেবে যুবরাজ সিংয়ের রেকর্ডে রয়েছে ৩০০-র বেশি রান এবং ১৫ টি উইকেট নেওয়া। বিশ্বকাপের ইতিহাসে যুবরাজ সিংই একমাত্র খেলোয়াড় যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। তিনি ২০১১ সালের ODI বিশ্বকাপে ৯০.৫ এভারেজে ৩৬২ রান করেন এবং ১৫ টি উইকেট নেন।

    আরও পড়ুন: ম্যাচ হেরে পন্থের প্রতি অসন্তুষ্ট সঞ্জীব গোয়েঙ্কা? LSG-র অনুরাগীদের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা

    উল্লেখ্য যে, ভারতের ২০১১ বিশ্বকাপ জেতার পর আরও ৩ টি বিশ্বকাপ পেরিয়ে গেছে। কিন্তু যুবরাজ সিংয়ের রেকর্ড একই রয়ে গেছে। এখন দেখার বিষয় হল, ২০১৫, ২০১৯ এবং ২০২৩ সালের ODI বিশ্বকাপে যে রেকর্ডটি ভাঙা সম্ভব হয়নি, তা ২০২৭ সালের ODI বিশ্বকাপে ভাঙা আদৌ সম্ভব হবে কি না!

    Click here to Read More
    Previous Article
    'মমতা ব্যানার্জীর বুদ্ধিতে দাঙ্গা করছে...', তৃণমূলকে আক্রমণে সুকান্ত মজুমদারের
    Next Article
    হরমুজ প্রণালীর প্রসঙ্গে মেগা বৈঠক! ভারতকে আমন্ত্রণ জানাল ব্রিটেন, দূরে রইল আমেরিকা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment