Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২৫০ কোটি নিয়েও আসেননি মেসিরা? আর্জেন্টিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান কেরলের ক্রীড়ামন্ত্রী

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুররহিম গত বৃহস্পতিবার একটি বড় অভিযোগ সামনে এনেছেন। মূলত, তিনি আর্জেন্টিনার ফুটবল দল এবং কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) বিরুদ্ধে ‘প্রতারণা’-র অভিযোগ এনেছেন। মন্ত্রী জানিয়েছেন। আর্জেন্টিনা দল ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়ে টাকাও নিয়েছিল। কিন্তু, পরে ওই দল কেরলে খেলতে আসেনি। আবদুররহিম জানান, তিনি চেয়েছিলেন আর্জেন্টিনা দল কেরলে এসে একটি ম্যাচ খেলুক। এজন্য তিনি বেশ কয়েক দফা আলোচনা করেন এবং স্পনসর জোগাড় করতেও কঠোর পরিশ্রম করেন। তাঁর মতে, আন্তর্জাতিক দলটি রজন্য পারিশ্রমিক হিসেবে প্রায় ২৫০ কোটি টাকা জোগাড় করা সহজ ছিল না।

    মেসি (Lionel Messi) ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেরালার ক্রীড়ামন্ত্রীর:

    মন্ত্রী জানান, ‘আমরা সব প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু টাকা পাওয়ার পরেও দলটি আসেনি। এটা বিশ্বাসঘাতকতা। আমরা এমনটা আশা করিনি।’ তিনি আরও বলেন, তদন্তে এও প্রকাশ পেয়েছে যে আর্জেন্টিনা দল আরও পাঁচটি দেশের সঙ্গেও একই কাজ করেছিল। টাকা নিয়েছে, কিন্তু তারা সেখানে খেলতে যায়নি।’

    Kerala sports minister accused Lionel Messi and Argentina of cheating.
    কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুররহিম

    এমতাবস্থায়, আবদুররহিম ইঙ্গিত দিয়েছেন যে, এই বিষয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেন, ‘পরিস্থিতি এমন যে আমাদের মামলা করতে হবে এবং দলের কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে হবে।’ এদিকে, মন্ত্রী পুরো ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন, তিনি নিজেও দলটির আগমন নিয়ে খুব উত্তেজিত ছিলেন। তাঁর মতে, ‘এটি কেরলের ফুটবল ভক্তদের জন্য একটি বড় ধাক্কা। আমি জানি না কার কাছে আমার হতাশা প্রকাশ করব।’

    আরও পড়ুন: ভেঙে যাবে ইরানের চক্রব্যূহ! সমগ্র বিশ্বকে তেলের সঙ্কট থেকে বাঁচাবে ভারতের এই মেগা প্রকল্প

    মার্চ মাসে মেসির কেরালা সফরের কথা ছিল: উল্লেখ্য যে, গত বছরের নভেম্বরে মন্ত্রী ঘোষণা করেছিলেন যে আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসি মার্চ মাসে কেরালা সফর করবেন। যদিও, ইতিমধ্যেই মার্চ মাস অতিক্রান্ত হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গতবছরের নভেম্বরে কেরলে আর্জেন্টিনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও সেই ম্যাচ আয়োজিত হয়নি। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও ফিফার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি মেলেনি।

    আরও পড়ুন: ‘একটাই স্বপ্ন ছিল…’, ODI বিশ্বকাপ জয়ের ১৫ বছরে স্মৃতি রোমন্থন সচিনের, জিতলেন অনুরাগীদের মন

    যদিও, সেই সময় জানা গিয়েছিল যে নভেম্বরে ওই ম্যাচ সম্পন্ন না হলেও চলতি বছরের মার্চে আন্তর্জাতিক উইন্ডোতে কেরালায় খেলতে আসতে পারে আর্জেন্টিনা। সেটিও ঘটেনি। এদিকে, কেরলের বাম সরকার মেসি আসছেন বলে প্রচারও শুরু করে দেয়। ভোটের ঠিক আগে এক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেছিল সরকার। কিন্তু, মেসি না আসায় অস্বস্তিতে পড়তে হয়েছে সরকারকে। ঠিক এই আবহে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ তুললেন
    আবদুররহিম।

    Click here to Read More
    Previous Article
    ভোটের মুখে নবান্নে বড় সিদ্ধান্ত! একযোগে শীর্ষ আমলাদের দায়িত্বে ব্যাপক রদবদল
    Next Article
    রানাঘাটে আক্রান্ত ভোটকর্মী সৈকত চ্যাটার্জির বাড়ির বাইরে বন্দুক হাতে দুষ্কৃতী!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment