Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যুবসাথী নিয়ে বড় টুইস্ট, টাকা না পেলে কী পথ? মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যে বাড়ছে জল্পনা

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবক-যুবতীদের জন্য নিয়ে এসেছে এক নতুন প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২১ বছর থেকে ৪০ বছর বয়সী সকল যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে রাজ্য সরকারের থেকে পাবেন। আর এই প্রকল্পের নাম দিয়েছেন রাজ্য সরকার যুবসাথী প্রকল্প (Yuva Sathi)। চলতি বছর রাজ্য অর্থ অধিবেশনে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। পাশাপাশি এই প্রকল্প ঘোষণা করার পর ইতিমধ্যে লক্ষাদিক বেকার যুবক-যুবতী আবেদন করেছেন। তবে এই আবেদন করার পরও এখনো পর্যন্ত বহু যুবক যুবতি এই টাকা পায়নি। এরই মাঝে যুবসাথী নিয়ে ফের একবার বড় ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।

    টাকা আটকে? যুবসাথী নিয়ে বড় প্রশ্ন—মমতার বক্তব্যে নতুন জল্পনা (Yuva Sathi)

    মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী (Yuva Sathi) নিয়ে সম্প্রতি জানান এটি ভিক্ষা নয় বরং এটি ভাতা। এখনো যেতে যুব সাথী টাকা ঢোকেনি অথবা যাদের ফর্মে সমস্যা রয়েছে তারা নতুন করে ফর্ম পূরণ করতে পারবেন কিনা। এবং কেন দেওয়া হচ্ছে এই টাকা এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর মতে,”এটা ভিক্ষা বা ভাতা নয়, বিজেপির কথায়। এটা তার পকেট খরচ। সে কলেজে যাবে, কোনও দিন একটু ক্যান্টিনে খেতে ইচ্ছে করল, তার হাত খরচটা কে দেবে? সবাই তো বড়লোক ঘরের সন্তান নয়, যে তাদের পকেট মানি পায়। কিন্তু গরিবরা কোথায় পাবেন বলতে পারেন?”

    Yuva Sathi big question new speculations in Mamata's statement

    আরও পড়ুন: গ্যাস বুকিংয়ে বদল আনল কেন্দ্র, নতুন নিয়ম না জানলে বিপদে পড়তে পারেন

    এছাড়া যাদের ফর্মে ভুল রয়েছে তারা এখনো টাকা পাননি। এবার এই টাকা পাওয়ার বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যারা এখনো টাকা পাননি, তাদের প্রসেস চলছে। কিছু সমস্যার কারণে টাকা পেতে দেরি হচ্ছে। ফর্মে সমস্যা রিভিউ করে ঠিক করা হচ্ছে। পাশাপাশি যারা এখনো পর্যন্ত টাকা পায়নি বা ফর্মে সমস্যা রয়েছে, তাদের আবার ফরম পূরণ করার ইচ্ছে যাতে সবাই টাকা পান এই বিষয়ে স্পষ্ট করে দেন।

    এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ” যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন, তারাও আসতে আসতে পেয়ে যাবেন। তার কারণ, আমরা কাউকে বাদ দিই না। লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা আমার, সারা জীবন পেতে চান তো?” এই নিয়ম প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো।

    প্রসঙ্গত, গত ২৬ মার্চ পাণ্ডবেশ্বর এর জনসভা থেকে যুব সাথী নিয়ে ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেও তিনি জানিয়েছিলেন, যুব সাথী সবাইকে দিচ্ছি। যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে বাকি কিছু রয়েছে। এমনি বাদবাকি গুলো প্রসেসে চলছে। যারা আবেদন করেছেন তারা সকলেই এই টাকা পাবেন বলে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Yuva Sathi)।

    Click here to Read More
    Previous Article
    ট্রাইব্যুনাল গঠনের আগেই বড় ধাক্কা, সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন
    Next Article
    ‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: Leander Paes

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment