Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তাপদাহের পর স্বস্তি! বিকেলে কালবৈশাখী পূর্বাভাস, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে ফের আবহাওয়ার বদল। কারণ সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা করে রয়েছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টিও হয়েছে। এছাড়া আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার সহ বেশ কয়েকটি জেলায় আলগা থেকে মাঝারি হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি বিকেলের পর কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে বলে আগাম সর্তকতা দিয়েছে হাওয়া অফিস।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

    হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দিনভর মেঘ ও রোদের খেলা চলবে দক্ষিনবঙ্গে (South Bengal Weather)। পাশাপাশি বিকেলের পর থেকে পাল্টাবে আবহাওয়া। তাছাড়া কলকাতা সহ বেশ কিছু জায়গায় কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি, শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতার সহ একাধিক জেলায়।

    South Bengal Weather kalbaishakhi forecast for the afternoon

    আরও পড়ুন: ক্যাম্পের ভিতরে আগুন, রক্ষা পেলেন না জওয়ান! নিরাপত্তা ঘিরে বড় প্রশ্ন

    হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। তাছাড়া বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

    তবে দু’দিন বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা। এমনকি শনিবার ও রবিবার পারদ চড়বে। বিশেষ করে পশ্চিমের জেলা অর্থাৎ মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে পারদ চড়বে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    একদিকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) যেমন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    Click here to Read More
    Previous Article
    বিজেপি পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল খুদেদের!
    Next Article
    হঠাৎ অসুস্থ একের পর এক জওয়ান! ভোটের মুখে কোচবিহারে কী ঘটল? রিপোর্ট তলব কমিশনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment