Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শনিতে ভারী বৃষ্টি দুই জেলায়, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

    13 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: তীব্র দাবদাহ থেকে সামান্য স্বস্তি মিলেছে। সামান্য হলেও ঝড়-বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রা। যদিও আবহাওয়া দপ্তর বলছে এই স্বস্তি সাময়িক। আজ শনিবারও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে বদলাবে পরিস্থিতি। এদিন রাজ্যের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? রইল আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    শনিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় এক-দুই জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

    মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া এই চার জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টির সাথে। তবে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই।

    এরপর রবিবার থেকে আরও কমবে বৃষ্টি। সোমবার থেকে তীব্র গরম ও অস্বস্তি বাড়বে। আগামীকাল থেকে অস্বস্তির আবহাওয়ার কারণে সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। নতুন সপ্তাহে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস রয়েছে। সোমবার শুধুমাত্র মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় এক-দুই অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা।

    South Bengal Weather which district will be most affected by kalbaisakhi

    আরও পড়ুন: যুদ্ধবিরতির মাঝেই বড় ঘোষণা, খুলে গেল হরমুজ প্রণালী, ইরানের সিদ্ধান্তে বিশ্বজুড়ে তেল সঙ্কট কাটার আশা

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও প্রায় সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৪০-৫০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে। এদিন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে। উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

    Click here to Read More
    Previous Article
    ট্রেন বাতিলের জেরে বিপাকে হাজারো যাত্রী, হাওড়া-শিয়ালদহ রুটে পরিষেবা ব্যাহত
    Next Article
    ভোটের দিন নতুন কড়াকড়ি! বুথের ১০০ মিটার ঘিরে সাদা দাগ টানবে কমিশন, কেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment