Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সাংবাদিক সেজে ভোটকেন্দ্রে ঢুকছে কর্মী!’ IPAC নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে আবারও উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এক গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর দাবি, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে আইপ্যাকের সাহায্যে তৃণমূল কর্মীদের ভুয়ো প্রেস কার্ড দেওয়া হচ্ছে। এই কার্ড ব্যবহার করে তারা ভোটকেন্দ্র ও প্রশাসনিক জায়গায় ঢুকে পড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন শুভেন্দু।

    ভুয়ো প্রেস কার্ড বিতর্কে শুভেন্দুর (Suvendu Adhikari) বিস্ফোরক অভিযোগ

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস একটি বড়সড় পরিকল্পনা করে আইপ্যাকের মাধ্যমে নিজেদের কর্মীদের নকল প্রেস পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে। শুভেন্দুর অভিযোগ, এই সব ব্যক্তি পেশাদার সাংবাদিক নন। কিন্তু সংবাদমাধ্যমের পরিচয় ব্যবহার করে তারা সংবেদনশীল এলাকায়, বিশেষ করে ভোটকেন্দ্র ও প্রশাসনিক দপ্তরে সহজেই ঢুকে পড়ছেন। এতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠছে বলেও তিনি দাবি করেন।

    নিজের পোস্টে তিনি (Suvendu Adhikari) আরও বলেন, এই পুরো বিষয়টি একটি পরিকল্পিত চক্রান্ত। এর উদ্দেশ্য হল আসন্ন বিধানসভা নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা। তাঁর মতে, প্রেস পরিচয়ের সুযোগ নিয়ে কিছু মানুষ বেআইনি কাজ করার সুযোগ পাচ্ছে।

    কেন দেওয়া হচ্ছে এই ভুয়ো কার্ড?

    শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য অনুযায়ী, এই ভুয়ো সাংবাদিকদের মাঠে নামানোর পিছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে। তাঁর দাবি, প্রেস কার্ড ব্যবহার করে তারা ভোটকেন্দ্রে ঢুকে ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানো বা ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে। এছাড়াও তিনি অভিযোগ করেন, এই কৌশল নতুন নয়। অতীতেও একইভাবে প্রেস পরিচয়ের অপব্যবহার করা হয়েছে বলে দাবি তাঁর।

    নির্বাচন কমিশনের কাছে কী দাবি?

    এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেছেন, গত কয়েক মাসে রাজ্যজুড়ে যে সব নতুন প্রেস আইডেন্টিটি কার্ড ও অ্যাক্রেডিটেশন দেওয়া হয়েছে, সেগুলির কড়া যাচাই করা হোক। এর পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়ে এই নতুন কার্ডধারীদের উপর নজরদারি চালানোরও আবেদন জানিয়েছেন তিনি।

     

    আরও পড়ুনঃ অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য! হুমায়ুনের বিরুদ্ধে বড় পদক্ষেপ তৃণমূলের

    শুভেন্দুর (Suvendu Adhikari) মতে, শুধুমাত্র স্বীকৃত সংবাদমাধ্যমের সাংবাদিকদেরই ভোটকেন্দ্রের কাছে যাওয়ার অনুমতি দেওয়া উচিত এবং তাদের পরিচয়পত্রও পুনরায় যাচাই করারও আবেদন জানান তিনি।

    Click here to Read More
    Previous Article
    হাসছেন! 'চাণক্য বেঁচে থাকলে, আপনার কুটিল বুদ্ধি দেখলে উনিও চমকে যেতেন' অমিত শাহকে প্রিয়াঙ্কা গান্ধী
    Next Article
    কালীঘাটে চাঞ্চল্য, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, চলছে তল্লাশি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment