Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট, পুরনো নিয়ম ফেরানোর নির্দেশ কেন্দ্রের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রেশন (Ration) তোলার নিয়ম নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার রেশন পাওয়ার ক্ষেত্রে আইরিস বা চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক করার নির্দেশ দেয়। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় খাদ্য সচিবের দ্বারস্থ হয় রেশন ডিলারদের সংগঠন। তাদের দাবি, কেন্দ্রীয় খাদ্য সচিব স্পষ্ট জানিয়েছেন যে চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক করা যাবে না। ফলে রাজ্যের ওই নির্দেশ প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়েছে।

    রেশন বায়োমেট্রিক নিয়ম | Ration Biometric System

    রেশন (Ration) গ্রাহকদের পরিচয় যাচাই করতে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে আঙুলের ছাপ মিলিয়ে রেশন দেওয়াই মূল নিয়ম। যদি কোনও কারণে আঙুলের ছাপ না মেলে, সেক্ষেত্রে ওটিপি বা আইরিস স্ক্যানের মতো বিকল্প ব্যবস্থা ব্যবহার করা যায়। এর মধ্যেই গত ১৩ জুলাই পশ্চিমবঙ্গের খাদ্য সচিব জগদীশ মীনা একটি নতুন নির্দেশ জারি করেন। ওই নির্দেশে বলা হয়, রেশন তোলার ক্ষেত্রে আইরিস স্ক্যান বাধ্যতামূলক করা হবে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই আপত্তি জানায় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।

    বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে বিষয়টি কেন্দ্রীয় খাদ্য সচিবের নজরে আনা হয়। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর দাবি, কেন্দ্রীয় খাদ্য সচিব জানিয়েছেন যে আধার আইনের আওতায় চোখের মনি স্ক্যানকে বাধ্যতামূলক করা যায় না। তাই রাজ্যের জারি করা নির্দেশ বৈধ নয় বলেই মত কেন্দ্রের।

    এই পরিস্থিতিতে পুরনো নিয়মেই রেশন (Ration) বিতরণ চালিয়ে যাওয়ার পক্ষে কেন্দ্র। অর্থাৎ, আগের মতোই প্রথমে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। প্রয়োজন হলে তবেই ওটিপি বা আইরিস স্ক্যানের মতো অন্য পদ্ধতি ব্যবহার করা যাবে।

    Ration card cancellation check these 5 rules right away

    আরও পড়ুনঃ দফায় দফায় বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা বেশি ভিজবে? আজকের আবহাওয়ার খবর

    সূত্রের খবর, আগামী সপ্তাহে কলকাতায় এসে রাজ্যের খাদ্য সচিব জগদীশ মীনার সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় খাদ্য সচিব। রেশন (Ration) ব্যবস্থার এই বিতর্কিত নির্দেশ নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হতে পারে। বৈঠকের পর এই বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত হয় কি না, এখন সেদিকেই নজর।

    Click here to Read More
    Previous Article
    রিফান্ড পেতে চান? প্যান কার্ডের এই ৭টি ভুল আজই সংশোধন করুন…
    Next Article
    বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই দেখুন! আগস্টের শুরুতে একাধিক লোকাল ট্রেন বাতিল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment