Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগস্টে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? বাড়ি বসে কয়েক মিনিটে জানুন

    29 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির সময় চলে এল। তবে এখনও এমন অনেক মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের (Government Scheme) টাকা পাননি। এক্ষেত্রে তাঁদের প্রশ্ন, আগস্টে ৩ হাজার টাকা করে আসবে তো? এবার সহজ পদ্ধতিতে বাড়ি বসেই তা চেক করে নেওয়া যেতে পারে।

    আগস্টে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি দেবে সরকার | (Annapurna Yojana)

    জুন ও জুলাই মাসে রাজ্যের কয়েক লক্ষ যোগ্য মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়েছে রাজ্য। তবে এখনও অনেকের আবেদন ‘আন্ডার এনকোয়ারি’ হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ সেসব আবেদন এখনও ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। যদিও গত ৪৮ ঘণ্টায় অনেকের আবেদনের স্ট্যাটাস বদলাতে শুরু করেছে বলে খবর।

    আরও পড়ুনঃ স্কুল ইউনিফর্ম বদল নিয়ে বড় আপডেট! নীল-সাদা রং নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন স্কুল শিক্ষামন্ত্রী

    আপনিও যদি নিজের অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস চেক করতে চান, তাহলে প্রথমে https://socialregistry.wb.gov.in/ – এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘অ্যাকসেস সিটিজেন পোর্টাল’ অপশনে ক্লিক করে নিজের জেলা ও নথিভুক্ত মোবাইল নম্বর দিতে হবে।

    এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড টাইপ করলে নথিভুক্ত নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিলেই আবেদনের স্ট্যাটাস দেখা যাবে। আবেদন গৃহীত হলে ‘অ্যাকসেপ্টেড’, বাতিল হলে ‘রিজেক্টেড’ ও যাচাই চললে ‘আন্ডার এনকোয়ারি’ দেখাবে। এছাড়া কোনও কারণে যদি পেমেন্ট আটকে থাকে তাহলে ‘পেমেন্ট প্রসেসিং’ ও কারও আবেদন ভেরিফিকেশনের পর গৃহীত হলে ‘অ্যাপ্রুভড’ দেখাতে পারে।

    এদিকে জানা যাচ্ছে, বিগত ৪৮ ঘণ্টায় বহু আবেদনকারী স্ট্যাটাস বদলেছে। কারও স্ট্যাটাস ‘অ্যাপ্রুভড’, আবার কারও ‘রিজেক্টেড’ হয়ে গিয়েছে। তবে সবার স্ট্যাটাস বদলেছে এমনটা নয়। অনেকের এখনও ‘আন্ডার এনকোয়ারি’ই রয়েছে।

    Annapurna Yojana

    তবে কোনও কারণে সংশ্লিষ্ট পোর্টালে যদি আবেদনের স্ট্যাটাস না দেখা যায়, তাহলে স্থানীয় ব্লক বা পুরসভা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে আবেদনের প্রাপ্তিস্বীকারের রসিদ, নথিভুক্ত মোবাইল নম্বর বলতে আধিকারিকরা স্ট্যাটাস বলে দেবেন।

    প্রসঙ্গত, বিজেপি সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের ৩ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। তবে উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই এই টাকা পাওয়া যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    মুখ্যমন্ত্রীর কাছে শ্রীলেখা মিত্র, কুনাল কামরাদের গ্রেফতারির দাবি ভারতীয় সনাতনী সংঘের
    Next Article
    দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment