Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপ ফাইনালের হারের পর ফের বিতর্কে মেসিরা! আর্জেন্টিনার ৩ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু FIFA-র

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের বিপাকে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনালে হারের পর থেকে বিতর্ক যেন তাদের চিরসঙ্গী। এরই মধ্যে আর্জেন্টিনার তিন ফুটবলার লিয়ান্দ্রো পারাদেস, নাহুল মলিনা, থিয়াগো আলমাদার পাশাপাশি স্প্যানিশ মিডফিল্ডার গাভির বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের শেষে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (FIFA)।

    তবে শুধু ফুটবলার হয়, এর পাশাপাশি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের শেষে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়েও তদন্ত শুরু করেছে ফিফা। সেই সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পরেও ২-১ গোলে জয়ের পর ফকল্যান্ড সম্পর্কিত ব্যানারের ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ফিফা।

    এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মোট তিনটি আগ্রাসী আচরণের অভিযোগ এসেছে। উইং ব্যাক মলিনার বিরুদ্ধে এসেছে একটি অভিযোগ। তাদের পাশাপাশি স্কালোনির সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে উঠেছে বিবাদে জড়িয়ে পড়ার অভিযোগ। এদের পাশাপাশি বিশ্বকাপজয়ী স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি ও আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদার সাথে তাঁর নামেও উঠেছে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ।

    আরও পড়ুন: রেফারির ভুলে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা! নিশ্চিত করলো FIFA, মেসিদের ভন্ড আখ্যা বিশ্বজয়ী জার্মান ফুটবলারের

    এই তদন্তে আরও যোগ হয়েছে সেমিফাইনালে আর্জেন্টিনা দলের ব্যানার তুলে ধরার ঘটনাও, যেখানে ফকল্যান্ড দ্বীপ নিয়ে রাজনৈতিক স্লোগান প্রচারের অভিযোগ এসেছে দলটির বিরুদ্ধে। এ ছাড়া একাধিক ম্যাচে দলগতভাবে বদ ব্যবহার, বর্নবিদ্বেষী স্লোগান, নিরাপত্তা বিধি না মানা এবং দর্শকদের মাঠে বোতল ও অন্যান্য জিনিস ছুঁড়ে শান্তি বিঘ্নিত করার ঘটনাগুলি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধেও অভিযোগ এনেছে ফিফার শৃঙ্খলা কমিটি।

    আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

    তবে এই ফুটবলারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বিবৃতি জমা দেওয়ার সুযোগ দিয়েছে ফিফা। গত দুই বিশ্বকাপ মিলিয়ে অসাধারণ ফল করার পরেও বিতর্কই যেন চিরসঙ্গী এই আর্জেন্টিনা দলের। তাদের ফুটবলের চেয়েও বেশি মাঠে তাদের আচরণ নিয়ে বেশি জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

     

    Click here to Read More
    Previous Article
    নবান্নের পর বিকাশ ভবন, শিক্ষা ভবনকে গেরুয়া করতে শুরু প্রস্তুতি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment