Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেট্রো কানেকটিভিটি বাড়াতে সমস্যা সেই জমি! অধিগৃহীত মাত্র ২৭% জানাল কেন্দ্রীয় মন্ত্রী

    57 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: জমি জটের কারণে দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে বাংলার জন্য অনুমোদিত একাধিক রেল প্রকল্পের কাজ। পালাবদলের পর বাংলায় এখন এসেছে বিজিপির ‘ডবল ইঞ্জিন’ সরকার। তারপর থেকেই ধীরে ধীরে গতি পেতে শুরু করেছে রাজ্যের কলকাতার মেট্রো রেল (Kolkata Metro)  হেকে একাধিক রেল প্রকল্পের কাজ। কিন্তু এখনও পর্যন্ত বাংলায় জমি অধিগ্রহণের কাজ যে তিমিরে ছিল সেই তিমিরেই আটকে রয়েছে।

    মোট বরাদ্দের মাত্র ২৭% কাজ এগিয়েছে

    কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায় বাংলার জন্য অনুমোদিত একাধিক রেল প্রকল্পের জন্য মোট ৪,৬৯৬ হেক্টর জমির প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ২৭ শতাংশ অর্থ্যাৎ ১,২৭৩ হেক্টর জমি অধিগ্রহণ করা সম্ভব হয়েছে। তাই রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ শুরু হলেও এখনও পর্যন্ত এক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা জমি অধিগ্রহণ।

    প্রসঙ্গত আজ রাজ্যসভায় রেলমন্ত্রীর কাছে বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের রেল প্রকল্পে জমি অধিগ্রহণের কাজ বর্তমানে কী অবস্থায় রয়েছে? কিংবা রাজ্যে পালাবদলের পর রেলের কত জমি উদ্ধার করা সম্ভব হয়েছে?

    আরও পড়ুনঃ “কেষ্টর চ্যালা তো…, তৃণমূলটাই খারাপ’, টুলু মন্ডল প্রসঙ্গে অনুব্রতকে কটাক্ষ দিলীপ ঘোষের

    জমি জট কাটাতে জারি হল নির্দেশিকা

    পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অর্থাৎ ২০২৬ সালের মে মাসের পর থেকেই রেলের জমি জট কাটাতে ইতোমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এপ্রসঙ্গে রেলমন্ত্রী জনিয়েছেন এই নবগঠিত টাস্ক ফোর্সের কাজে গতি আনতে বিশেষ করে প্রশাসনিক সমন্বয় সাধনের কাজ আরও বেশী জোরদার করতে হবে। তবেই এই আটকে থাকা রেলপ্রকল্পের কাজে গতি আসবে।

    রেলমন্ত্রক সূত্রে খবর, ২০২৬ সালের ১ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৬৩টি আনুমোদিত রেল প্রকল্প রয়েছে। প্রকল্পগুলির মোট দৈর্ঘ্য ৫,১৪৮ কিলোমিটার। জানা যাচ্ছে এর পিছনে কেন্দ্রের তরফে আনুমানিক প্রায় ৮৩,৪৩৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এরমধ্যে কয়েকটি প্রকল্প পুরোপুরি পচিমবঙ্গে আর কিছু প্রকল্প রয়েছে বাংলা–সহ অন্য রাজ্যে। বাংলার রেলপ্রকল্প গুলির মধ্যে রয়েছে ৪৫টি ডাবলিং প্রকল্প, চারটি গেজ পরিবর্তন এবং রয়েছে মোট ১৪টি নতুন রেলপথ। কেন্দ্রের দাবি, বর্তমানে অর্থ্যাৎ ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর জন্য বরাদ্দ বেড়ে হয়েছে ১৪,২০৫ কোটি টাকা। যা পূর্বের অর্থ্যাৎ ২০০৯–১৪ সময়সীমার তিন গুণেরও বেশি।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ৩১ জুলাই, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির
    Next Article
    নবান্নের পর বিকাশ ভবন, শিক্ষা ভবনকে গেরুয়া করতে শুরু প্রস্তুতি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment