Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দফায় দফায় বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা বেশি ভিজবে? আজকের আবহাওয়ার খবর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের আবহাওয়ায় বর্ষার প্রভাব স্পষ্ট। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও দিনের বিভিন্ন সময়ে ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকতে পারে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকছে। তবে আপাতত কোনও জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    কলকাতায় (Kolkata Weather Update) আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বা বিকেলের দিকে শহরের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে। দক্ষিণ দিক থেকে মাঝারি গতিতে হাওয়া বইতে পারে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের (North Bengal Weather) কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এসব এলাকায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়েও দফায় দফায় বৃষ্টি চলবে। পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বাড়তে পারে। নিচু এলাকাগুলিতে জল জমার সমস্যাও দেখা দিতে পারে।

    south bengal weather(244)

    আরও পড়ুনঃ যোগ্য হয়েও টাকা পাননি? অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছবে বিজেপি মহিলা মোর্চা

    সব মিলিয়ে বলা যায়, শুক্রবার রাজ্যজুড়ে বর্ষার আবহ বজায় থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির জোর বেশি থাকলেও দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। ফলে বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখাই ভালো।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপ ফাইনালের হারের পর ফের বিতর্কে মেসিরা! আর্জেন্টিনার ৩ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু FIFA-র

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment