Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বুমরা নিশ্চিত নন, তাই বিশ্বকাপের আগে এই বড় তারকাকে দলে ফেরাচ্ছে BCCI

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) রয়েছে বিশ্রামে। আগামী মাসে রয়েছে শ্রীলঙ্কা সফর। তারপর বাংলাদেশ উড়ে যাবে ভারতীয় দল। এরপর এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পাঠানো দল। তারপর রয়েছে দেশের মাটিতে আগামী বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ। ঠাসা সূচির কারণে হয়তো একসময় ভারতকে দুটি দল নামিয়ে দুটি প্রতিযোগিতার অংশ হতে হবে।

    এমন অবস্থায় ভারতীয় দলে ফের একবার ভুবনেশ্বর কুমারকে ফিরিয়ে আনার দাবি তুললেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবি অশ্বিন। এমনিতেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হয়তো তাকে দলে ফেরাতে পারে বিসিসিআই, এমন জল্পনা চলছিল। তার মধ্যে এই মন্তব্য করে জল্পনা আরও বাড়িয়ে দিলেন কিংবদন্তি ভারতীয় স্পিনার।

    bhuvneshwar kumar strikes for RCB in IPL

    গত দুই আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করেছেন ৩৬ বছর বয়সী এই মিডিয়াম পেসার। আরসিবির টানা দুইবার আইপিএল জয়ের অন্যতম বড় কারণ তিনি। ঘরোয়া ক্রিকেটে মাঠে নামলেও সাফল্যই পেয়েছেন এই তারকা। তাও এখনও তাকে দলে ফেরানোর কথা ভাবেনি বিসিসিআই। কিন্তু অশ্বিন সহ অনেক ক্রিকেট বিশেষজ্ঞর ধারণা এবার তাকে সুযোগ দেওয়ার কথা ভাবতে হবে বিসিসিআইকে।

    আরও পড়ুন: ভারতীয় দল জিততেই ধোনিকে ছুঁয়ে ফেললেন শ্রেয়স আইয়ার! এবার সামনে রোহিত

    আগামী সেপ্টেম্বর মাসে যখন ভারতের মূল স্কোয়াড ব্যস্ত থাকবে এশিয়ান গেমসে সোনা জয়ের মিশনে, তখন দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। সেই সিরিজেই বর্তমানে ভারতীয় দলের নিয়মিত পেসাররা অনুপস্থিত থাকায় ভুবনেশ্বর কুমারকে দলে ফেরাতে পারে বিসিসিআই, এমনটা আশঙ্কা করছেন অনেকেই।

    আরও পড়ুন: এক লাফে ২৩০ ধাপ এগোলেন সূর্যবংশী! ICC ক্রমতালিকায় চমক দেখালেন শুভমান গিলও

    এইমুহূর্তে মহম্মদ সামি বা মহম্মদ সিরাজকে ওডিআই দলে ফেরানোর কোনও ইঙ্গিত দেয়নি বিসিসিআই। যশপ্রীত বুমরা অত্যন্ত চোটপ্রবণ। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপ জিততে গেলে দলে অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অশ্বিন মনে করছেন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো পেসারকে দলে ফেরানোটা অত্যন্ত দরকারি। বুমরা চোটের কারণে অনুপস্থিত থাকলে হর্ষিত রানা, অর্শদীপদের নেতৃত্ব দেওয়ার কাজটি করতে পারবেন ভুবনেশ্বর।

    Click here to Read More
    Previous Article
    বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই দেখুন! আগস্টের শুরুতে একাধিক লোকাল ট্রেন বাতিল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment