Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই দেখুন! আগস্টের শুরুতে একাধিক লোকাল ট্রেন বাতিল

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের মাসের শুরুতে যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ আগস্ট মাসের প্রথম দিকে ট্রাফিক ব্লকের কারণে বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন (Indian Railways)। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, ডানকুনি স্টেশন এলাকায় ট্রাক রক্ষণাবেক্ষণ এর কাজ চলবে। সেই কারণেই হাওড়া ডিভিশনের দুদিনের মোট আটটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

    আগস্টের শুরুতেই বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Indian Railways)

    জানা যায়, এই কাজ ১ আগস্ট রাত ১০:০০ থেকে ২ আগস্ট ভোর ৪:০০ পর্যন্ত মোট ৬ ঘন্টার জন্য ট্রাফিক ব্লক করা হবে। পাশাপাশি এই কাজের ফলে হাওড়া শিয়ালদহসহ বারুইপুরের একাধিক স্টেশনে বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে (Indian Railways)।

    Indian Railways a number of local trains cancelled at the beginning of august

    আরও পড়ুন: রেশন কার্ড বাতিলের আশঙ্কা? এই ৫টি শর্ত পূরণ করেছেন কি না, এখনই দেখে নিন

    ১ অগস্ট বাতিল ট্রেনের সংখ্যা।হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন। বারুইপাড়া থেকে বাতিল ৩২৪১৪ ট্রেন। ৩২৪১৩ ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ থেকে। মসাগ্রাম থেকে ৩৬০৮৮ ট্রেন বাতিল।বর্ধমান থেকে ৩৬৮৬০ ট্রেন বাতিল হয়েছে। ২ অগস্ট বাতিল ট্রেনের সংখ্যা।মোট দু’টি ট্রেন বাতিল হয়েছে। যেখানে হাওড়া থেকে ৩৬৮১১ ট্রেন বাতিল হয়েছে। বর্ধমান থেকে বাতিল হয়েছে ৩৬৮১২ ট্রেন।

    পাশাপাশি রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এক রক্ষণাবেক্ষণ এর কাজের জন্য এই ট্রাফিক ব্লক করা হচ্ছে। যাত্রার আগেই প্রেমের সময়সূচী যাচাই করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। এছাড়াও দিন কয়েক আগে হাওড়ার ডিভিশনের নন ইন্টারলকিং এর কাজের জন্য চার দিন রেল পরিষেবা ব্যাহত ছিল।

    ২৪ জুলাই বিকেল ৫;০০ থেকে ২৭ জুলাই ভোর ৫:০০ পর্যন্ত ৬০ ঘন্টার নন ইন্টারলোকিং এর কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হয়। একদিকে যেমন বেশ কিছু ট্রেন বাতিল হয় অপরদিকে কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছিল (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট, পুরনো নিয়ম ফেরানোর নির্দেশ কেন্দ্রের
    Next Article
    বুমরা নিশ্চিত নন, তাই বিশ্বকাপের আগে এই বড় তারকাকে দলে ফেরাচ্ছে BCCI

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment