Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রবিবার ট্রেন পরিষেবায় বাড়তি জোর, হাওড়া-শিয়ালদায় মিলবে অতিরিক্ত ট্রেন

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আগামী রবিবার দেশে জুড়ে অনুষ্ঠিত হবে নিট পরীক্ষা। প্রশ্ন ফাঁসের কারণে এই পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। তবে ফির রবিবার দিন এই পরীক্ষা হবে। পাশাপাশি রবিবার রয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। আর এই পরীক্ষা ও যোগ দিবস উপলক্ষে জন্য শিয়ালদহ ডিভিশন বাড়তি ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনে নিন সে ট্রেনগুলোর সময়সূচী (Indian Railways)।

    রবিবার একাধিক স্পেশাল ট্রেন চালাবে রেল, জেনে নিন বিস্তারিত (Indian Railways)

    এই দিন ০৩০৭২ রামপুরহাট – বর্ধমান এমইএমইউ স্পেশাল ট্রেনটি সকাল ০৬:৩৫ মিনিটে রামপুরহাট থেকে ছেড়ে সকাল ০৯:১৫ মিনিটে বর্ধমান পৌঁছবে। ০৩০৭১ বর্ধমান – রামপুরহাট মেমু স্পেশালটি সকাল ০৯:৫০ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে দুপুর ১২:১৫ মিনিটে রামপুরহাট পৌঁছবে (Indian Railways)। পাশাপাশি ০৩০৭৪ আজিমগঞ্জ – কাটোয়া মেমু স্পেশালটি ভোর ০৫:৪০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে সকাল ০৭:১৫ মিনিটে কাটোয়া পৌঁছবে এবং ০৩০৭৩ কাটোয়া – আজিমগঞ্জ মেমু স্পেশালটি সকাল ০৭:২৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে সকাল ০৯:০৫ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে।

    Indian Railways will run multiple special trains on sunday

    আরও পড়ুন: মেট্রো যাত্রীদের জন্য বড় ঘোষণা, রবিবার ভোর থেকেই পরিষেবা ও বাড়তি ট্রেনের সুবিধা

    এছাড়াও, রবিবার হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন পরিষেবা সপ্তাহের অন্যান্য দিনের সময়সূচি অনুযায়ী চলবে। অর্থাৎ অন্য রবিবারের মতো কোনও ট্রেন বাতিল থাকবে না। ০৩১৪৪ সোনারপুর – ডায়মন্ড হারবার স্পেশাল ট্রেনটি সকাল ০৬:০৫ মিনিটে সোনারপুর থেকে ছেড়ে সকাল ০৭:১০ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছবে।

    ০৩১৪৩ ডায়মন্ড হারবার – শিয়ালদা স্পেশাল ট্রেনটি সকাল ০৭:২২ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছেড়ে সকাল ০৮:৫৮ মিনিটে শিয়ালদা পৌঁছবে। ০৩১২২ শিয়ালদা – সোনারপুর স্পেশাল ট্রেনটি সকাল ০৯:৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে সকাল ১০:১০ মিনিটে সোনারপুর পৌঁছবে।

    ০৩১২১ ক্যানিং – সোনারপুর স্পেশাল ট্রেনটি সকাল ১১:৩০ মিনিটে ক্যানিং থেকে ছেড়ে দুপুর ১২:১৫ মিনিটে সোনারপুর পৌঁছবে। ৩৪৪২০ শিয়ালদা – ক্যানিং স্পেশাল ট্রেনটি সকাল ০৯:৫০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে সকাল ১১:০৫ মিনিটে ক্যানিং পৌঁছবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ঋতব্রত শিবিরে নতুন ভূমিকায় ফিরহাদ! বিধানসভায় প্রশিক্ষক হয়ে কী বার্তা দিলেন ববি?
    Next Article
    মেট্রো যাত্রীদের জন্য বড় ঘোষণা, রবিবার ভোর থেকেই পরিষেবা ও বাড়তি ট্রেনের সুবিধা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment