Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এই ভারতীয় ক্রিকেটারের কেরিয়ার শেষ করে দিলেন গম্ভীর! বিশ্বকাপের আগে হতাশ ভক্তরা

    6 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) জন্য সেট দল তৈরির কাজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আজ আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় এবং নিয়মরক্ষার ওডিআই ম্যাচটি খেলতে মাঠে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। এক ম্যাচ বাকি থাকতেই দুর্দান্তভাবে সিরিজ যেতে নিয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। তাই নিয়ম রক্ষার এই ম্যাচে ভারতীয় দলে কয়েকটা পরিবর্তনের আশা করছেন ভক্তরা। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় নামটি হতে পারেন গৌতম গম্ভীর এর প্রিয় পাত্র হর্ষিত রানা।

    চোটের কারণে ২০২৬ সালের আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলের মাঠে নামতে পারেননি রানা। কিন্তু চোট পাওয়ার আগে নিয়মিত উইকেট তুলছিলেন তিনি। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে তাকে দলে ফেরানো এ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতীয় ভক্তদের মধ্যে।

    আরও পড়ুন: রোহিত, কোহলি বা শুভমান গিল নন, ভারতকে বিশ্বকাপ জেতাবে এই তারকা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

    অনেকেরই ধারণা যে ফর্মে থাকা একজন বোলার যখন সুস্থ হয়েছেন তখন তাকে দলে জায়গা দেওয়ার মধ্যে অন্যায় নেই। কিন্তু অনেক ভক্তরা মনে করিয়ে দিয়েছেন যে সেই যুক্তি খাটলে এই ভারতীয় দলে আর কেন সুযোগ দেওয়া হয়নি মহাতারকা মহম্মদ শামিকে। অনেকেই মনে করছেন যে এর কারণ হলো যে তিনি গৌতম গম্ভীরের প্রিয় ক্রিকেটারদের তালিকায় আসেন না। এক্ষেত্রে পক্ষপাতীত্বের অভিযোগ উঠেছে ভারতীয় কোচের বিপক্ষে।

    This player did not get a chance in the India National Cricket Team.

    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। তারপর চোট সারিয়ে ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে গিয়েছেন তিনি। নিজেকে প্রমাণ করেছেন আইপিএলের মঞ্চেও। কিন্তু তাও নির্বচিকদের বা গৌতম গম্ভীরের মন জিততে পারেননি তিনি।

    আরও পড়ুন: মাত্র ২৬টি ODI ম্যাচ খেলেই রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন ঈশান কিষাণ! সামনে শুধু কোহলি

    ২০২৭ বিশ্বকাপে বুমরার পাশাপাশি অর্শদীপ থাকছেন। নবাগত গুরনূর ব্রার ভালো ছন্দে রয়েছেন। এরপর দলে হর্ষিত রানার প্রত্যাবর্তন স্পষ্ট করে দেয় যে বিসিসিআইয়ের পরিকল্পনার অংশ নন শামি। সিরাজ বিশ্রাম নিয়ে ফিরলে তিনিই বুমরার পাশাপাশি ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন। ২০২৩ বিশ্বকাপে মহাজাগতিক পারফরম্যান্স করা শামির প্রতি গৌতম গম্ভীরদের এই উপেক্ষা মানতে পারছেন না অনেকেই।

     

    Click here to Read More
    Previous Article
    ইন্ডাস্ট্রিতে ৪০ বছর কাটিয়ে জুটল চোরের তকমা! পরিচালক সুমনের অভিযোগকে চ্যালেঞ্জ প্রসেনজিতের
    Next Article
    দক্ষিণবঙ্গে বর্ষার জোরদার এন্ট্রি, আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment