Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটার তালিকায় নাম থাকলেই মিলবে সরকারি সুবিধা! বড় ঘোষণা রাজ্য সরকারের

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার (State Government) সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কল্যাণমূলক প্রকল্প (Government Scheme) চালু রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হলেও দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, অনেক অযোগ্য ব্যক্তিও সরকারি সুবিধা ভোগ করছেন। সেই পরিস্থিতিতে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে কড়া পদক্ষেপের পথে হাঁটল সরকার।

    সরকারি প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের (State Government)

    এবার থেকে ভোটার তালিকায় নাম থাকলেই মিলবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে এসআইআর প্রক্রিয়ায় সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন, যাতে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ না পড়ে। কারণ ভোটার তালিকায় নাম না থাকলে সরকারি প্রকল্পগুলির সুবিধা পাওয়াও বন্ধ হয়ে যেতে পারে। সরকারের আশা, নতুন এই নিয়ম কার্যকর হলে ভুয়ো বা অযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছনো নিশ্চিত করা সম্ভব হবে।

    সম্প্রতি এই ঘোষণা করেছে কর্ণাটক সরকার। রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে আয়োজিত একটি বৈঠকে মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ দেন, কোনও যোগ্য নাগরিক যেন সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত না হন। সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোটার তালিকাভুক্ত হওয়া গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হবে।

    প্রসঙ্গত, কর্ণাটকে সরকারের পাঁচটি নির্বাচনী গ্যারান্টির অন্যতম হল ‘গৃহ জ্যোতি’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে মাসে সর্বোচ্চ ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হয়। গৃহ জ্যোতির পাশাপাশি কর্নাটক সরকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে গৃহলক্ষ্মী, অন্ন ভাগ্য, যুব নিধি এবং শক্তি প্রকল্প।

    State government announce benefits will be available only if name is in voter list

    আরও পড়ুন : ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে বাড়তি রেল পরিষেবা, প্রকাশিত হল স্পেশাল ট্রেনের সময়সূচি

    উল্লেখ্য, গৃহলক্ষ্মী প্রকল্পের অধীনে পরিবারের মহিলা প্রধানদের প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। অন্ন ভাগ্য প্রকল্পে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলিকে প্রতি মাসে ১০ কেজি খাদ্যশস্য সরবরাহ করা হয়। অন্যদিকে যুব নিধি প্রকল্পের মাধ্যমে বেকার স্নাতকদের মাসিক ৩,০০০ টাকা এবং ডিপ্লোমাধারী বেকার যুবকদের ১,৫০০ টাকা করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত ভাতা দেওয়া হয়।
    এছাড়া শক্তি প্রকল্পের আওতায় কর্নাটকের মহিলারা সরকারি নন-লাক্সারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুযোগ পান।

    Click here to Read More
    Previous Article
    আরও বাড়ল মমতা-অভিষেকের অস্বস্তি ! তৃণমূলের ৪৪০ কোটির ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ
    Next Article
    "পকেটের উন্নয়নের জন্য পালাচ্ছে, পুলিশ ধরবে তাই ভয়ে পালাচ্ছে"- দলবদলুদের নিশানা অধীরের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment