Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপ চলাকালীন ভয়াবহ দুঃসংবাদ পেলেন লিও মেসি! আর্জেন্টিনার হয়ে কি মাঠে নামবেন?

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচেই বিশ্ব রেকর্ড করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিক করে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনাকে (Argentina) দুর্দান্ত জয় পেতে সাহায্য করেছেন তিনি। ফলস্বরূপ আর্জেন্টিনার বিপক্ষ দলগুলোই বিশ্বকাপে তাদের বিরুদ্ধে মাঠে নামার আগে ভয়ে কাঁপছে।

    কিন্তু বিশ্বকাপ চলাকালীনই একটি মারাত্মক খবর আর্জেন্টিনা ভক্তদের কানে আসে। আর্জেন্টিনার এক জনপ্রিয় টিভি চ্যানেল লুজু টিভি তাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে জানায় যে মারা গিয়েছেন লিওনেল মেসির বাবা হর্হে মেসি (Jorge Messi)। সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে খবরটি। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন উঠে যায় যে এমন মারাত্মক ঘটনার পর কি মাঠে নামা সম্ভব হবে তাদের প্রিয় তারকা ফুটবলারের পক্ষে।

    কিন্তু এই খবর সম্প্রচারের পরে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। মেসির পরিবারের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় যে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন হর্হে মেসি। কিন্তু তার মারা যাওয়ার খবরটি সম্পূর্ণ ভুয়ো। দ্রুতই তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।

    আরও পড়ুন: ব্রাজিলের কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে দিলো জার্মানি! সাম্বা ব্রিগেডকে টপকে গড়লো নতুন বিশ্বরেকর্ড

    এই সত্যি সামনে আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন আর্জেন্টিনার ভক্তরা। তাদের প্রিয় মহাতারকা যে আবার মাঠে নামবেন এবং খুব শিগগিরই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এককভাবে নিজের নামে করে নেবেন সেই সম্পর্কে এখন নিশ্চিত মেসি ভক্তরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে আপাতত বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতায় ১৬ গোলের মালিক মেসি।

    আরও পড়ুন: এক ভারতীয়র কাছেই আটকে গেল রোনাল্ডোর পর্তুগাল! কে ছিলেন কঙ্গোর সেই ফুটবলার?

    এই মারাত্মক মিথ্যা খবর প্ৰচারের জন্য লুজু টিভির ‘এল শো দেল বেরানো’ শো-এর হোস্ট ফ্লোরেনসিয়া পিনিয়ার চাকরি গিয়েছে। তার সাথে সাথে সেই সঞ্চালকের পুরো টিমকে চাকরি থেকে বরখাস্ত করেছে চ্যানেলের মালিকরা। আর্জেন্টিনা এবং মেসি ভক্তরা দাবি করছেন যে এত বড় মাপের মিথ্যা খবর পরিবেশনের জন্য এমন দৃষ্টান্তমূলক শাস্তিরই প্রয়োজন ছিল। তবে আর্জেন্টিনা ফুটবল দলের মধ্যে এই ঘটনার কোনো প্রভাব চোখে পড়েনি। অস্ট্রিয়া ও জর্ডানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ দুটিতে নামার আগে ফুরফুরে মেজাজে অনুশীলন করতে দেখা গিয়েছে তাদের।

     

    Click here to Read More
    Previous Article
    কড়া টক্কর পাবে ফেসবুক-ইনস্টাগ্রাম? ভিডিও বানিয়ে রোজগারের জন্য স্বদেশি অ্যাপ আনছে Jio
    Next Article
    মাত্র ২৬টি ODI ম্যাচ খেলেই রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন ঈশান কিষাণ! সামনে শুধু কোহলি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment