Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাড়ি বসে বেতন নেওয়া অতীত! ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের নিয়ে কড়া পদক্ষেপ সরকারের

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কাজে আর ফাঁকিবাজি নয়। ইতিমধ্যেই একথা একপ্রকার স্পষ্ট করে দিয়েছে নতুন রাজ্য সরকার (Government of West Bengal)। এবার ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের (School Teacher) নিয়ে কড়াকড়ি শুরু হল। তৃণমূল আমলে বহু শিক্ষক স্কুলে না গিয়ে ঘরে বসেই মোটা টাকা বেতন নিতেন। এবার তাঁদের চিহ্নিতকরণের কাজ শুরু করল শিক্ষা দফতর।

    ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের নিয়ে কড়াকড়ি সরকারের | (Government of West Bengal)

    জানা গিয়েছে, রাজ্যের পূর্বতন সরকারের আমলে বহু স্কুল শিক্ষক স্কুলে না গিয়ে ঘরে বসে মাসে মাসে বেতন নিতেন। ‘প্রভাবশালী’ হওয়ায় স্কুল কর্তৃপক্ষ কিংবা অভিভাবকরা তাঁদের বিরুদ্ধে কিছু বলার সাহস করতেন না। তবে এবার তাঁদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। শুধুমাত্র খাতা দেখে নয়, দরকার পড়লে অভিভাবকদের সঙ্গে কথা বলে ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের চিহ্নিত করা হবে।

    আরও পড়ুনঃ জনকল্যাণ শিবির শেষ! আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনায় কি আর আবেদন জমা হবে না?

    জানা গিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে এই ‘ফাঁকিবাজি’র প্রবণতা বেশি ছিল। বিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য দফতরেও এই ধরনের কর্মীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। রাজ্যে পালাবদলের পর কেউ কেউ অফিসে গিয়ে পরিস্থিতি ‘মেকআপ’ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে আধিকারিকদের দাবি, এতে কোনও লাভ হবে না।

    এতদিন স্কুলে উপস্থিত না হয়ে যারা মাসে মাসে বেতন নিয়েছেন, তাঁদের খুঁজে পদক্ষেপ নিতে চাইছে রাজ্য শিক্ষা দফতর। এছাড়া বহু শিক্ষক ও সরকারি কর্মী প্রভাব খাটিয়ে নিজেদের বদলি আটকেছেন। এবার সেই নিয়মেও এবার ইতি পড়তে চলেছে।

    এক আধিকারিক জানান, সব দফতরে স্বচ্ছতা আনতে তৎপর রাজ্য সরকার। তৃণমূল আমলে এক শ্রেণির শিক্ষক ও কর্মীর স্কুল কিংবা অফিসে না যাওয়া রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছিল। তাঁদের মধ্যে অনেকে আবার দলের বিভিন্ন পদে ছিলেন। প্রভাব খাটিয়ে সেই সকল শিক্ষক-শিক্ষিকারা কোনও একদিন স্কুলে গিয়ে হাজিরা খাতায় সব সই একসঙ্গে করে দিতেন। এবার তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

    Government of West Bengal to take action against school teacher who received salary while sitting at home
    প্রতীকী ছবি

    জানা গিয়েছে, ‘ফাঁকিবাজ’দের শোকজ করা হবে। তাঁরা যদি সদুত্তর না দিতে পারেন, তাহলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া দীর্ঘদিন ধরে যারা এক জায়গায় কর্মরত রয়েছেন তাঁদের এবার বদলি করা হবে। গ্রামের বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব থাকলেও শহরের কোনও কোনও স্কুলে দরকারের তুলনায় বেশি শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এবার তাঁদের বদলি করা হবে।

    বিভিন্ন সরকারি দফতরে কর্মসংস্কৃতি ফেরাতে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই কর্মীদের নির্দিষ্ট সময়ে অফিসে আসা ও বেরনো নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ‘ফাঁকিবাজ’ শিক্ষক-শিক্ষিকাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়ে গেল।

    Click here to Read More
    Previous Article
    বিয়ের পরে টাকে চুল নিয়ে জামাইষষ্ঠীতে শ্রীরামপুরে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচী
    Next Article
    ব্রাজিল জেতার পর আরও খুশির খবর পেলেন ভক্তরা, মাঠে ফিরছেন নেইমার! ৯০ মিনিট কি খেলবেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment