Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সই জাল কাণ্ডে নয়া মোড়! CID-কে ‘সেই’ রেজোলিউশনের কপি তুলে দিলেন শোভনদেব

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভায় সই জাল কাণ্ডে জোরকদমে তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যেই এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে জেরা করা হয়েছে। এবার বালিগঞ্জের বিধায়ক তথা প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) বাড়িতে পৌঁছে গেল সিআইডি (CID) টিম।

    ‘সেই’ রেজোলিউশনের কপি তুলে দিলেন শোভনদেব | (Sovandeb Chattopadhyay)

    শনিবার সকালে শোভনদেবের ভবানীপুরের বাড়িতে উপস্থিত হন ৬ জন সিআইডি আধিকারিক। জানা গিয়েছে, প্রবীণ তৃণমূল নেতা নিজে তাঁদের বাড়িতে আসতে বলেছিলেন। তদন্তকারীরা তৃণমূলের যে রেজোলিউশনের কপি খুঁজছিলেন, এদিন সেটি তাঁদের হাতে তুলে দেন বালিগঞ্জের বিধায়ক। একইসঙ্গে দাবি করেন, সইয়ের দিন একজন বাদে সকল তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন বলেই তিনি জানেন।

    আরও পড়ুনঃ বাড়ি বসে বেতন নেওয়া অতীত! ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের নিয়ে কড়া পদক্ষেপ সরকারের

    এদিন শোভনদেব বলেন, “আদালতে মামলা আছে। আমি একটা শব্দও বলব না। তবে ২০০% সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব। এর থেকে বেশি কিছু বলার নেই। তবে যারা এসব করেছেন, বিশেষ ইন্টারেস্ট নিয়ে এসেই করেছেন”।

    জানা গিয়েছে, এর আগে গত ১১ এবং ১৭ তারিখ সই জালিয়াতি কাণ্ডে শোভনদেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিন বালিগঞ্জের বিধায়ক নিজে সিআইডি আধিকারিকদের বাড়িতে ডাকেন এবং তাঁদের হাতে সেই বিতর্কিত রেজোলিউশনের কপি তুলে দেন। জানা গিয়েছে, এদিন সিআইডি আধিকারিকরা প্রায় ঘণ্টাখানেক তৃণমূল নেতার বাড়িতে ছিলেন।

    Sovandeb Chattopadhyay

    তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি কাণ্ড নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। কয়েকদিন আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে সিআইডি অফিসে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এবার প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন সিআইডি আধিকারিকরা।

    যদিও বালিগঞ্জের বিধায়ক জানিয়েছেন, তিনি নিজেই তদন্তকারীদের বাড়িতে ডেকেছিলেন। তাঁদের হাতে বিতর্কিত রেজোলিউশনের কপি তুলে দিয়ে তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এবার এই ইস্যু কোনদিকে মোড় নেয় সেদিকে নজর সকলের।

    Click here to Read More
    Previous Article
    ইলিশপ্রেমীদের জন্য বড় সুখবর! মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফিরল স্বস্তি
    Next Article
    কাশ্মীরের মধু থেকে অশ্বগন্ধা! G-7 সম্মেলনে বিশ্বনেতাদের জন্য বিশেষ উপহার মোদীর, রইল তালিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment