Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাতারাতি কার্যকর মহিলা সংরক্ষণ আইন, সংসদের ভোটের আগেই বড় পদক্ষেপ কেন্দ্রের

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : আজ সংসদে কেন্দ্রের তরফে ৩ বলল পেশ করা হতে চলেছে। তার আগেই রাতারাতি মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। ২০২৩ সালের ‘নারী শক্তি বন্ধন’ আইন কার্যকর করল কেন্দ্রীয় সরকার। ১৬ এপ্রিল থেকে এই আইন কার্যকর হয়েছে বলে আইন মন্ত্রকের জারি করা গেজেট নোটিফিকেশনে জানানো হয়েছে। এই আইনের মাধ্যমে সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিধান রয়েছে। তবে এই পদক্ষেপের সময় নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে সংসদে গুরুত্বপূর্ণ বিলগুলির ভোটাভুটির ঠিক আগেই এই ঘোষণা হওয়ায়।

    কার্যকর করা হল 2023 সালের মহিলা সংরক্ষণ আইন (Women Reservation Bill)

    আসলে ২০২৩ সালেই মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল সংসদে পাশ হয়েছিল এবং রাষ্ট্রপতির অনুমোদনও পেয়েছিল। কিন্তু সেই সময় আইনটি কার্যকর করা হয়নি। কেন্দ্রীয় সরকার তখন গেজেট নোটিফিকেশনে উল্লেখ করেছিল, উপযুক্ত সময়ে এই আইন কার্যকর করা হবে। সেই সুযোগই এবার কাজে লাগিয়ে পুরনো পাশ হওয়া বিলকে আইন হিসেবে কার্যকর করল সরকার, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানি ঠিক কবে? জানুন লেটেস্ট আপডেট

    মূলত ওই আইনে বলা হয়েছিল, ২০২৭ সালের জনগণনার পর আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন হবে এবং সেই অনুযায়ী ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে। অর্থাৎ জনগণনার আগে এই আইন কার্যকর হওয়ার কথা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র নতুন করে সংশোধনী বিল এনে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করার প্রস্তাব দিয়েছে, যা বাস্তবায়নের পথ অনেকটাই দ্রুত করতে পারে।

     

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভায় সংশোধনী বিল পাশ করাতে সরকারের প্রয়োজন দুই-তৃতীয়াংশ সমর্থন, যা বর্তমান সংখ্যার নিরিখে চ্যালেঞ্জের মুখে। এনডিএ জোটের হাতে রয়েছে ২৯৩টি আসন, যেখানে পূর্ণ উপস্থিতির ক্ষেত্রে প্রয়োজন ৩৬০ ভোট। এই ঘাটতি পূরণ করা সহজ নয় বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই কি সংশোধনী বিল পাশের অনিশ্চয়তা আঁচ করে কেন্দ্র আগে থেকেই পুরনো বিল কার্যকর করল—এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরছে।

    The Women Reservation Bill of 2023 has been implemented.

    আরও পড়ুন: ভোটার তালিকায় নাম নেই, তবুও প্রিসাইডিং অফিসারের ডিউটি—রানাঘাটে শিক্ষিকার ভোগান্তি চরমে

    এদিকে বিরোধী শিবির এই পদক্ষেপকে কৌশলগত চাল বলে আক্রমণ শানিয়েছে। ডিলিমিটেশন এবং সংরক্ষণ নিয়ে সরকারের অবস্থানের বিরোধিতা করতে সক্রিয় হয়েছে বিরোধী জোট। সংসদে বৈঠক ডেকে তারা পরবর্তী পদক্ষেপ ঠিক করছে। সব মিলিয়ে মহিলা সংরক্ষণ আইন (Women Reservation Bill) কার্যকর হলেও, তা ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

    Click here to Read More
    Previous Article
    দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে আয়কর হানাকে কেন্দ্র করে, বিস্ফোরক অভিযোগ
    Next Article
    'BJP এলেই প্রত্যেক মাসে মহিলাদের ৩০০০টাকা দেওয়া হবে'Murshidabad থেকে বিরাট ঘোষণা Mithun Chakrobortyর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment