Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পশ্চিমবঙ্গ দিবসেই তৈরী হবে নতুন ইতিহাস! ৫০০ নৌকায় যোগায় ওয়ার্ল্ড রেকর্ড করবে বাংলা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ সামনেই পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) ও বিশ্ব যোগা দিবস (International Yoga Day), আর এবার এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বড়সড় উদ্যোগ নিচ্ছে বাংলা। আসন্ন ২০ই জুন পশ্চিমবঙ্গ দিবসে গঙ্গাবক্ষে ৫০০ নৌকায় একত্রে হবে যোগার মেগা কার্নিভাল। হরিদ্বার, হৃষিকেশ থেকে বারাণসীকেও চাপিয়ে যাবে এই আয়োজন। যেটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড এ উঠবে বলে জানা যাচ্ছে।

    পশ্চিমবঙ্গ দিবসে নতুন ওয়ার্ল্ড রেকর্ড করবে বাংলা

    আগামী ২১শে জুন রেড রোডে উৎযাপিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকেও। তার আগের দিন অর্থাৎ ২০ই জুন ৫০০ নৌকার এক বিশাল যোগাভ্যাসের আয়োজন করা হচ্ছে। তবে শুধুই যোগা কার্নিভাল নয়, সাথে থাকছে আরও অনেক কিছুই।

    কোথায় হবে যোগা কার্নিভাল?

    যেমনটা জানা যাচ্ছে, মিলেনিয়াম পার্ক, বেলুড়-দক্ষিনেশ্বর থেকে শুরু করে বাবুঘাট ও প্রিন্সেপ ঘটে এই যোগ কার্নিভালের আয়োজন হবে। এছাড়াও রাত্রে হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু থেকে আলোকিত করে তোলা হবে মাঝের ৪২টি বাড়ি। থাকছে ড্রোন শো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    আরও পড়ুনঃ কলকাতা পুরসভায় হঠাৎ শুভেন্দু! সোমবার কী বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী? 

    আগামীকাল অর্থাৎ সোমবার পর্যটন দফতরের তরফ থেকে হাওড়া ফেরিঘাটে যোগ অনুশীলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ভিক্তোরিয়ার সামনেও যোগা অনুশীলন হবে বলে জানা যাচ্ছে। যদিও এর আগে এমন নদীর বুকে এমন যোগা অনুষ্টান হয়েছে তবে এত বড় অর্থাৎ ৫০০ নৌকায় একত্রে চলমান নদীতে এমনটা প্রথমবার হতে চলেছে। এদিন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ফলে বাংলা তথা ভারতের ঐতিহ্য, সংস্কৃতি গোটা বিশ্বের দরবারে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুনঃ রাম মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকা চুরি! তদন্তের জন্য তৈরী SIT 

    প্রসঙ্গত, যোগ, প্রাণায়াম থেকে ধ্যান বা আধ্যাত্মিকতায় বিশ্বকে বহুদিন ধরেই পথপ্রদর্শন করে আসছে বাংলা তথা ভারতবর্ষ। রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের এই জন্মভূমিতে যোগরাজ শ্যামাচরণ লাহিড়ী, স্বামী যুক্তেশ্বর গিরি, স্বামী যোগানন্দের মত যোগীরা জন্মেছেন। পরবর্তীতে মনোহর রায়, নীলমণি দাস থেকে মনোহর আইচের মত ব্যক্তিত্বরা হটযোগ, প্রাণায়াম থেকে শুরু করে ফ্রি হ্যান্ড ব্যায়ামের এক মেলবন্ধ বানিয়ে বাঙালি তথা ভারতীয়দের বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন। এবার পুনরায় সেই ঐতিহ্য ফিরবে পশ্চিমবঙ্গ দিবসের এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই।

    Click here to Read More
    Previous Article
    ফের নতুন বন্দে ভারত পাওয়ার পথে বাংলা, কোন রুটে ছুটবে ট্রেন?
    Next Article
    কলকাতা পুরসভায় হঠাৎ শুভেন্দু! সোমবার কী বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment