Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতা পুরসভায় হঠাৎ শুভেন্দু! সোমবার কী বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : সোমবার কলকাতা পুরসভার সদর কার্যালয়ে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলে প্রশাসনিক সূত্রে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য পশ্চিমবঙ্গ সফরের আগে প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যে। কেন্দ্রের স্বচ্ছতা উদ্যোগকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছে রাজ্য সরকার (State Government)।

    পুরসভায় পা রাখবেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

    নবান্নের সূত্র অনুযায়ী, আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরের আগে রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা সংক্রান্ত কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই কলকাতা পুরসভা সোমবার থেকে বিশেষ স্বচ্ছতা অভিযান চালু করতে চলেছে।

    মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতা পুরসভার কোনও কার্যালয়ে এই প্রথম যাচ্ছেন এমন নয়। তবে সেই সময় এবং বর্তমান পরিস্থিতির মধ্যে রাজনৈতিকভাবে বিস্তর ফারাক রয়েছে। গত ৪ মে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপি সরকার গঠিত হয়েছে। তারপর কলকাতা পুরসভার মেয়র পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফিরহাদ হাকিম। যদিও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পুরসভার মেয়াদ রয়েছে, তবুও মেয়রের পদত্যাগের পর কার্যত বোর্ডের অস্তিত্ব শেষ হয়েছে। ফলে পুর ও নগরোন্নয়ন দফতর কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে।

    সামনেই বর্ষাকাল,এই সময় শহরের নিকাশি, রাস্তা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক পরিষেবা নির্বিঘ্ন রাখতে রাজ্য প্রশাসন এবং পুরসভার মধ্যে নিবিড় সমন্বয় প্রয়োজন। পুরসভার সদর দফতরে এলে কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডের সঙ্গে শহর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন শুভেন্দু। এদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে সামনে রেখে পুরসভার বিভিন্ন বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে, কলকাতার বর্তমান অবস্থা, চলমান প্রকল্প এবং পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য হাতের কাছে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের।

    CM Suvendu Adhikari make big announcement regarding Kolkata Municipal Corporation

    আরও পড়ুন : ‘আমি ED-তে থাকলে অনেক আগেই জেলে ভরতাম’! অভিষেককে ইঙ্গিত করে বিস্ফোরক অর্জুন

    এমনকি প্রস্তুতিতে কোনও ঘাটতি না রাখতে রবিবারের ছুটিও বাতিল করা হয়েছে পুরসভায়। এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, মুখ্যমন্ত্রীর সফরের সময় যাতে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনও ত্রুটি না থাকে, সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রীর এই সফর প্রশাসনিক ও রাজনৈতিক দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    Click here to Read More
    Previous Article
    পশ্চিমবঙ্গ দিবসেই তৈরী হবে নতুন ইতিহাস! ৫০০ নৌকায় যোগায় ওয়ার্ল্ড রেকর্ড করবে বাংলা
    Next Article
    ‘আমি ED-তে থাকলে অনেক আগেই জেলে ভরতাম’! অভিষেককে ইঙ্গিত করে বিস্ফোরক অর্জুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment