Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের নতুন বন্দে ভারত পাওয়ার পথে বাংলা, কোন রুটে ছুটবে ট্রেন?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: বাংলায় রেলপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। কারণ ফের একটি নতুন বন্দে ভারত পেতে চলেছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে প্রস্তাবিত রোড নিয়ে বিভিন্নজনের সঙ্গে আলোচনা শুরু করেছে রেল বোর্ড। সব ঠিকঠাক থাকলে মালদা টাউন স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই ট্রেন কোথা থেকে কতটা অব্দি যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন (Vande Bharat)।

    ফের নতুন বন্দে ভারত পাওয়ার পথে বাংলা, কোন রুটে চলবে ট্রেন (Vande Bhara)

    সূত্রের খবর মালদা টাউন থেকে জয়পুর পর্যন্ত বন্দে ভারত স্লিপার চালানো প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সেই প্রস্তাব নিয়ে রেল বোর্ড, ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নর্থ ইস্টার্ন রেলওয়ে সঙ্গে আলোচনা এখনো বাকি রয়েছেন (Indian Railways)।

    Vande Bhara bengal set to receive another

    আরও পড়ুন: দিঘা-দার্জিলিং সফরে পকেট থেকে খরচ নয়! তবে সঙ্গে রাখতে হবে এই প্রয়োজনীয় নথিগুলি

    এছাড়াও রেল বোর্ডের কাছে যে প্রস্তাব জমা পড়েছে, তাতে মালদা টাউন-জয়পুর স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন থেকে ছাড়বে মঙ্গলবার ও শুক্রবার। অন্যদিকে, ফিরতি পথে ট্রেনটি ছাড়বে বুধবার ও শনিবার।

    প্রস্তাব অনুযায়ী, মঙ্গলবার ও শুক্রবার দুপুর ১টা বেজে ২০ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে ট্রেনটি জয়পুর জংশন পৌঁছাবে পরের দিন সকাল ১০টা বেজে ২০ মিনিটে।

    অন্যদিকে, ফিরতি পথে জয়পুর জংশন থেকে সন্ধ্যে ৭টা বেজে ৪৫ মিনিটে ছেড়ে পরের দিন বিকেল ৪টে বেজে ৪৫ মিনিটে পৌঁছবে ট্রেনটি। জয়পুর জংশন থেকে বুধবার ও শনিবার ছাড়বে ট্রেনটি বলে জানা গেছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    জাহাঙ্গির খান কে আজ আদালতে তুললে আদালত ৬ দিনের পুনরায় পুলিশি হেফাজতের নির্দেশ দেয়
    Next Article
    পশ্চিমবঙ্গ দিবসেই তৈরী হবে নতুন ইতিহাস! ৫০০ নৌকায় যোগায় ওয়ার্ল্ড রেকর্ড করবে বাংলা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment