Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম জনকল্যাণ শিবিরেই বিপুল সাড়া, জনস্বার্থে সময়সীমা বাড়াল সরকার

    5 days ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে সরকার গঠন করার পর প্রথম জনকল্যাণ শিবির (Jankalyan Shivir) আয়োজন করেছে বিজেপি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ প্রকল্প এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার বিষয়ে মানুষকে অবহিত করতে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জেলায় জেলায়, ব্লকে ব্লকে শুরু হয়েছে এই শিবির। এই কদিনে জনসাধারণের বিপুল সাড়া মেলায় এবার জনকল্যাণ শিবিরের সময়সীমা আরও বাড়িয়ে দিল সরকার।

    জনকল্যাণ শিবিরের (Jankalyan Shivir) সময়সীমা বাড়ল

    গত ১৫ জুন থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৫ টি প্রকল্প (Annapurna Yojana) সম্পর্কে জনসাধারণকে জানানো এবং পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে এই ক্যাম্প চালু করা হয়েছে। এই সময়ে এই শিবিরগুলিতে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার পাশাপাশি সরকারি প্রকল্পগুলিতে আবেদন প্রক্রিয়াও চলছে।

    Jankalyan Shivir time increased

    কেন এই সিদ্ধান্ত: প্রথমে ঠিক হয়েছিল, ১৫, ১৬ এবং ১৭ জুন এই তিন দিন ধরে চলবে শিবির। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে শিবির। কিন্তু এই তিন দিনেই অভাবনীয় সাড়া মিলেছে মানুষের থেকে। প্রতিটি শিবিরেই উপচে পড়া ভিড়। চাহিদা এতটাই যে কিছু কিছু প্রকল্পের ফর্মও শেষ হয়ে যাচ্ছে দ্রুত। এই বিপুল সাড়া দেখে এবার জনস্বার্থে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

    আরও পড়ুন : স্বাদে-দর্শনে ইলিশের মতোই, সাধ্যের মধ্যে সাধ মেটাতে চেখে দেখুন এই মাছ

    কবে পর্যন্ত চলবে: আরও একদিন বাড়ানো হল জনকল্যাণ শিবিরের (Jankalyan Shivir) সময়সীমা। আগামী ১৮ জুন পর্যন্ত শিবির চলবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতা থেকে এদিন এই ঘোষণা করেন। প্রতিটি শিবিরেই এত ভিড় হচ্ছে বলে জনসাধারণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন : বিশ্ব রেকর্ডের হাতছানি, গঙ্গাবক্ষে ৫০০ নৌকায় যোগাভ্যাস, রেড রোডের কর্মসূচির জন্য সেজে উঠছে কলকাতা

    সূত্রের খবর, আড়াই দিনে ২৬ লক্ষ রেজিস্ট্রেশন জমা পড়েছে। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলির এতটাই চাহিদা দিয়ে যে দিনের শুরুতেই ফর্ম শেষ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। সবদিক বিবেচনা করেই তাই জনকল্যাণ শিবিরের সময়সীমা আরেক দিন বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    আত্মসমর্পণ করে মা.ওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্তদের মূলস্রোতে ফেরার আহ্বান প্রাক্তন মা.ওবাদী পুষ্পার
    Next Article
    বয়স আর বাধা নয়! রাজ্য সরকারি চাকরিতে বড় ছাড় দিল সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment