Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোজকার রান্না থেকেই হবে রোজগার, গৃহবধূদের জন্য বড় ঘোষণা বাজেটে

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্য বাজেটে (West Bengal Budget) মহিলাদের জন্য একের পর এক চমকপ্রদ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থ বাড়ানো হয়েছে বার্ধক্য ও বিধবা ভাতায়। ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। পাশাপাশি গৃহবধূদের জন্যও বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এবার রান্নাঘর থেকেই হবে রোজগার।

    গৃহবধূদের জন্য বাজেটে (West Bengal Budget) বড় ঘোষণা

    মহিলাদের জন্য এবার রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই অন্যতম হল ক্লাউড কিচেন পলিসি। কী এই পলিসি? এদিন বাজেটে বলা হয়েছে, গৃহবধূদের রান্নাঘরকে ক্লাউড কিচেনে রূপান্তরিত করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হবে। গৃহবধূদের উৎসাহ দিতে নতুন ক্লাউড কিচেন পলিসি আনছে রাজ্য সরকার।

    Cloud kitchen policy for housewives in West Bengal budget

    কী এই পলিসি: ঘরোয়া পরিকাঠামোই ব্যবহার করা হবে এই পলিসির ক্ষেত্রে। বাড়িতে মা কাকিমাদের দায়িত্বেই থাকে রান্নাঘর। সমগ্র পরিবারের জন্য রোজ রান্না করেন তাঁরা। রোজকার এই রান্নাই হয়ে উঠুক রোজগারের উপায়। এ বিষয়ে গৃহবধূদের উৎসাহ দিতেই এই বিশেষ পলিসির ভাবনা রাজ্য সরকারের।

    আরও পড়ুন : কেউ ফিরবে না খালি হাতে, টাকা বাড়ল বার্ধক্য ও বিধবা ভাতায়, বেকার যুবকদের জন্য চালু ‘যুবশক্তি ভরসা’

    কী কী ঘোষণা হয়েছে: বাজেটে (West Bengal Budget) রাজ্যের মহিলাদের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিন বলেন, সরকার নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য থাকছে সংরক্ষণ।

    আরও পড়ুন : যত্রতত্র হকারি নয়, স্টেশনে ঘুরবে ভ্রাম্যমাণ স্টল, খাবারের দাম নিয়েও বড় সিদ্ধান্ত রেলের

    কলেজ ছাত্রী থেকে গর্ভবতী মহিলাদের জন্যও রয়েছে বিশেষ স্কিম। অন্নপূর্ণা যোজনায় অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। পাশাপাশি একাধিক প্রকল্পে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও।

    Click here to Read More
    Previous Article
    ‘৮ জুলাইয়ের মধ্যে…’! ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর মামলায় রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের
    Next Article
    রাজ্য সরকারি কর্মীদের লটারি! ২০ শতাংশ DA বাড়ানোয় বেতন কতটা বাড়বে জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment