Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ লা জুলাই পরবর্তী কিস্তি অন্নপূর্ণা যোজনার, আপনি পাবেন টাকা? চেক করুন এভাবে

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। যারা প্রথমেই আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে। যারা এই মাসে আবেদন করেছেন তাদের কবে টাকা ঢুকবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১ জুলাই আরও একটি কিস্তি দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার। ১ কোটির বেশি আবেদন জমা পড়েছে ইতিমধ্যে। ভেরিফিকেশনের পর পোর্টালেও তা আপলোড হয়েছে। কিন্তু আপনার নাম সেই লিস্টে আছে কিনা তা কীভাবে জানবেন?

    অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) স্ট্যাটাস চেক করুন এভাবে

    অন্নপূর্ণা যোজনায় আবেদন তো করে ফেলেছেন। কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তা বুঝবেন কীভাবে? স্ট্যাটাস চেক করার পদ্ধতি জেনে নিন। স্ট্যাটাস দেখা যাবে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে। পোর্টালে লগইন করার পর জেলা, রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে ওটিপি দিতে হবে।

    How to check status of Annapurna Yojana

    কীভাবে দেখবেন স্ট্যাটাস: এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর, আধার নম্বর বা নথিভুক্ত মোবাইল নম্বর দিতে হবে। ওটিপি যাচাই করা হয়ে গেলে আবেদনপত্রের স্ট্যাটাস দেখা যাবে। আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা, জমা দেওয়া নথি সফল ভাবে যাচাই হয়েছে কিনা, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Annapurna Yojana) পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা সবই দেখা যাবে।

    আরও পড়ুন : যত্রতত্র হকারি নয়, স্টেশনে ঘুরবে ভ্রাম্যমাণ স্টল, খাবারের দাম নিয়েও বড় সিদ্ধান্ত রেলের

    ডিবিটির মাধ্যমে যাবে টাকা: উল্লেখ্য, আধার লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই শুধুমাত্র ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। সমস্ত তথ্য যাচাইয়ের পর টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ভুল তথ্য বা অসম্পূর্ণ যাচাইয়ের জন্য টাকা পেতে দেরি হতে পারে।

    আরও পড়ুন : রোজকার রান্না থেকেই হবে রোজগার, গৃহবধূদের জন্য বড় ঘোষণা বাজেটে

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ১ কোটি ৫ লক্ষ অ্যাকাউন্ট ইতিমধ্যেই ভেরিফাই হয়ে গিয়েছে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার কথাও আপলোড হয়েছে পোর্টালে। ১ জুলাই টাকা পেয়ে যাবেন তারা।

    Click here to Read More
    Previous Article
    সরকারি প্রকল্পে মিলবে বিনামূল্যে চিকিৎসা, আয়ুষ্মান তালিকায় নাম দেখার সহজ পদ্ধতি জানুন
    Next Article
    প্রথম সিরিজেই বুমরাকে টপকে গেলেন গুরনূর ব্রার! ভেঙে দিলেন ভারতীয় দলের পুরোনো রেকর্ড

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment