Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতার পর এবার শিলিগুড়ি-জলপাইগুড়ি! মেট্রো নিয়ে বড় বার্তা রাজ্য সরকারের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তরবঙ্গবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ বাজেট অধিবেশনে একের পর এক বড় ঘোষণা করেছেন সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে মেডিকেল কলেজ থেকে শুরু করে আইটিআই সবই রয়েছে। আর তার মধ্যে শোনা গেল আরও একটি বড় খবর। দুর্গাপুর আসানসোল ও শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে মেট্রো (North Bengal Metro) সংযোগ চালু সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো ইকোনমিক স্টাডি করার ঘোষণা করেছেন রাজ্য অর্থমন্ত্রী।

    উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর আসছে  মেট্রো নিয়ে বড় আপডেট (North Bengal Metro)

    শুধু তাই নয় আলাদা করে জোর দেওয়া হচ্ছে শিলিগুড়িতে। বিশেষ জোর দেওয়া হচ্ছে শিলিগুড়ির কৌশলগত অবস্থানের উপরেও। অর্থমন্ত্রী বলেন উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে যে শিলিগুড়ির আলাদা গুরুত্ব আছে এদিন তাও এদিন বাজেট পেশের সময় আলাদা করে। তাই সেখানে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (North Bengal Metro)।

    North Bengal Metro a major update

    আরও পড়ুন: আলু সিদ্ধ করার সময় এই ভুল করছেন না তো? রইল ৫টি জরুরি টোটকা

    এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ির অবস্থান প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে কাজ করে এবং নেপাল, ভূটান ও বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগের কাজ করে। এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আমাদের সরকার ইন্টিগ্রেটেড লজিস্টিক পার্ক, মাল্টিমোডাল পরিবহণ পরিকাঠামো, আধুনিক গুদামজাতকরণের সুবিধা, কোল্ড-চেন নেটওয়ার্ক, উন্নত সড়ক, রেল ও বিমানসংযোগের উন্নতির মাধ্যমে শিলিগুড়িকে একটি লজিস্টিক ও ব্যাবসা কেন্দ্রে উন্নীত করা হবে।”

    পাশাপাশি”অর্থমন্ত্রীর দাবি, এর ফলে লজিস্টিক ব্যয় কমবে, সাপ্লাই চেনের দক্ষতা বাড়বে। এর জন্য বরাদ্দ হচ্ছে ২০০ কোটি টাকা। এদিন আলাদা করে শিলিগুড়ি ও বারাণসীর মধ্যে হাই স্পিড রেল করিডরের -এর কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। প্রসঙ্গত ভারত সরকার ইতিমধ্যেই এই রুটে বুলেট ট্রেন চালানোর ঘোষণা করেছে (North Bengal Metro)।

    Click here to Read More
    Previous Article
    'সিভিক, ভিলেজ পুলিশে অনেক জল মেশানো আছে, ঝাড়াই বাছাই হবে' Suvendu Adhikari
    Next Article
    রাজ্য সরকারি কর্মীদের লটারি! ২০% DA বাড়ানোয় বেতন কতটা বাড়বে জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment