Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অপেক্ষার অবসান! দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাসঃ আজকের আবহাওয়ার খবর

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ খাতায় কলমে রাজ্যে বর্ষা ঢুকে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মানুষ এখনও গরম থেকে মুক্তি পায়নি। উত্তরবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হলেও দক্ষিণে গরমের দাপট অব্যাহত। এই আবহে সকলেরই প্রশ্ন, একটু বৃষ্টি কবে হবে? এবার স্বস্তির আপডেট (Weather Update) দিল হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)

    আবহাওয়া দফতরের তরফ থেকে বুলেটিন জারি করে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় হালকা থেকে মাঝারি অথবা বিক্ষিপ্ত পরিমাণে ঝড়-বৃষ্টি হতে পারে। সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই ৭ জেলা হল, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া।

    আরও পড়ুনঃ নিরাপত্তাহীন প্রাক্তন মুখ্যমন্ত্রী? ফাঁকা মমতার বাড়ির সামনের কিয়স্ক, কারণ জানালেন ডেরেক

    এদিকে সম্প্রতি আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ড. সৌরিশ বন্দ্যোপাধ্যায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, আগামী ২০ জুনের পর থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা ২-৩ ডিগ্রি অবধি কমতে পারে।

    তিনি আরও জানান, আপাতত আগামী ২-৩ দিন এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ২০ তারিখের পর থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা আছে। একইসঙ্গে ড. সৌরিশ বলেন, অন্যান্য বছরের তুলনায় এই বছর দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি কিছুটা কম হতে পারে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা না মিললেও উত্তরের জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি চলছে। আজও সেই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    south bengal weather(239)

    এছাড়া কালিম্পং, দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও আপাতত ঝড়-বৃষ্টির দাপট চলবে।

    দুই বঙ্গে আপাতত দুই রকমের আবহাওয়া। ভ্যাপসা, অস্বস্তিকর গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী, অন্যদিকে লাগাতার বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। দক্ষিণেও ফুল ফর্মে বর্ষার খেল কবে শুরু হয় সেই অপেক্ষাতেই সকলে।

    Click here to Read More
    Previous Article
    NEET-এর আবহে সপ্তাহব্যাপী কেন নিষিদ্ধ টেলিগ্রাম? প্রশ্ন উঠতেই কারণ জানাল কেন্দ্র
    Next Article
    রোনাল্ডোর হতাশার দিনে উজ্জ্বল হ্যারি কেন! পর্তুগাল আটকে গেলেও বড় জয় ব্রিটিশদের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment