Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সিকিমে বিপর্যয়! চুংথাং-লাচেন রাস্তায় আটকে পর্যটকরা, চলছে উদ্ধার অভিযান

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই খুলেছিল উত্তর সিকিমের রাস্তা।পর্যটকদের ঢল নেমেছিল পাহাড়ের পথ বেয়ে। মহানন্দে গুরদংমার লেকে পাড়ি জমিয়েছিল মানুষজন। তবে কয়েকদিনের আনন্দ মঞ্জুর করলেও প্রকৃতি ভারি বৃষ্টিতে আবারও বিপর্যয় উত্তর সিকিম। বৃষ্টির ফলে দেখা দিয়েছে উত্তর সিকিমে ভারী বিপর্যয় (North Sikkim Landslide)। বিপর্যয়ের ফলে আটকে রয়েছেন মানুষজন।

    চুংথাং-লাচেন রাস্তায় বিপর্যয় আটকে শতাধিক পর্যটক (North Sikkim Landslide)

    উত্তর সিকিমে ফের ছবি ধরা দিল। পাহাড়ি এলাকায় একাধিক ধ্বস নেমে চুংথাং থেকে লাচিং যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক কার্যত অচল হয়ে পড়েছে (North Sikkim Landslide)। ‌ ফলে মাঝপথেই আটকে পড়েছেন শতাধিক পর্যটক। যাদের মধ্যে উল্লেখযোগ্য শঙ্খ কি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

     North Sikkim Landslide Chungthang-Lachen road due to a disaster

    আরও পড়ুন: রাজ্য জয়েন্টের রেজাল্ট প্রকাশের তারিখ জানাল বোর্ড, কীভাবে দেখবেন ফলাফল?

    সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়া শুরু করে। প্রবল বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গিয়ে একাধিক জায়গায় ধস নেমেছে। এর ফলে পর্যটকদের গাড়ি না এগোতে পারছে না ফিরে আসা সম্ভব হচ্ছে। জানা যায় সেখানে প্রায় ২০০ কাছাকাছি পর্যটক দীর্ঘ সময় রাস্তায় আটকে পড়েছেন।

    যদিও পড়ে পর্যটকদের সেনা ও আইটিবিপি সহায়তায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আশ্রয়ের জন্য স্থানীয় গুরুদ্বার এবং নিরাপত্তা শিবির খুলে দেওয়া হয়। সেখানেই রাত কাটার পর্যটকেরা।

    তবে বুধবার সকাল থেকে পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় নেমে আসে বর্ডার রোডস অর্গানাইজেশন। ধর সরিয়ে রাস্তা পরিষ্কার শুরু করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই পথে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে। পাশাপাশি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন বৃষ্টি চলবে। এর ফলের লাচিং লাচু ও সংলগ্ন এলাকার পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (North Sikkim Landslide)।

    Click here to Read More
    Previous Article
    সরকারি কর্মীদের ডাবল লক্ষ্মীলাভ! বেতনবৃদ্ধি ও এরিয়ার নিয়ে বিরাট আপডেট
    Next Article
    কলকাতা থেকে গ্রেফতারের পর আজ সকালে দিনহাটা থানায় আনা হল প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment