Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোনাল্ডোর হতাশার দিনে উজ্জ্বল হ্যারি কেন! পর্তুগাল আটকে গেলেও বড় জয় ব্রিটিশদের

    5 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তাকে সকলে বলে থাকেন এই গ্রহের শ্রেষ্ঠ গোল স্কোরার। কিন্তু বিশ্বকাপ এবং ইউরো কাপের মঞ্চ মিলিয়ে টানা ১০ ম্যাচে পর্তুগালের (Portugal) জার্সিতে গোল নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। তাই বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচেই আটকে গেল পর্তুগালও। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল ইংল্যান্ডের (England) তারকা স্ট্রাইকার হ্যারি কেন-কে (Harry Kane) কেন্দ্র করে। জোড়া গোল করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় পেতে সাহায্য করলেন দলকে ইংল্যান্ডের গোলমেশিন।

    গতরাতে বিশ্বকাপের মঞ্চে রিপাবলিক অফ কঙ্গোর মুখোমুখি হয়েছিল পর্তুগাল। গতবছরের নেশন্স লিগ জয়ী দলটি এই ছোট্ট আফ্রিকান দেশটির ওপর বুলডোজার চালিয়ে দেবে এমনটা প্রত্যাশা করেছিলেন অনেকেই। পাঁচ মিনিটের মধ্যে গোল তুলে নিয়ে যেন সেই পর্বের সূচনাও করে দিয়েছিলেন জোয়াও নেভেস। কিন্তু এরপর থেকেই বদলাতে শুরু করেছে চিত্র।

    নিজেদের ডিফেন্সকে জমাট রেখে প্রতিআক্রমণে পর্তুগালকে আঘাত করার সুযোগ করতে থাকে কঙ্গো। অপরদিকে নিজেদের যাবতীয় সৃজনশীলতা যেন ড্রেসিংরুমে রেখে মাঠে নেমেছিল পর্তুগাল দলটি। ফলস্বরূপ প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে দুর্দান্ত হেডে গোল করে দলকে সমতায় ফেরান স্ট্রাইকার ইওয়ান উইজ্জা।

    আরও পড়ুন: ব্রাজিলের কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে দিলো জার্মানি! সাম্বা ব্রিগেডকে টপকে গড়লো নতুন বিশ্বরেকর্ড

    গোল খেয়ে দ্বিতীয় নিজেদের স্বাভাবিক খেলা খেলতে ব্যর্থ হয় পর্তুগাল। গোটা ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেভাবে গোলের সুযোগই পাননি। তাকে মনে হয়েছে অতীতের ছায়া মাত্র। ফিফা ক্রমতালিকায় ৪৬ নম্বরে থাকা দেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে নিজেদের যাত্রা শুরু করলো পর্তুগিজরা। কলম্বিয়ার মতো হেভিওয়েটদের বিরুদ্ধে নামার আগে এই ফল যথেষ্ট চিন্তা বাড়াবে সমর্থকদের।

    আরও পড়ুন: মেসি ম্যাজিকে মুগ্ধ ফুটবল বিশ্ব! হ্যাটট্রিক করে ছিনিয়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র বিশ্বকাপ রেকর্ড

    অপরদিকে কেনের জোড়া গোলের পাশাপাশি ইংল্যান্ডের জার্সিতে গোল করেছেন তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম এবং অভিজ্ঞ উইঙ্গার মার্কাস র‍্যাশফোর্ড। ৪-২ ব্যবধানে ক্রোয়েশিয়াকে উড়িয়ে নিজেদের যাত্রা শুরু করেছে গতবারের সেমিফাইনালিস্টরা। ১৯৬৬ সালের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিততে এবার মরিয়া টমাস টুচেলের দল।

     

    Click here to Read More
    Previous Article
    অপেক্ষার অবসান! দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাসঃ আজকের আবহাওয়ার খবর
    Next Article
    এবার পুলিশমুক্ত হবে ফরেন্সিক বিভাগ? কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment