Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পাকিস্তান-বাংলাদেশ থেকে ভারতে হামলার ষড়যন্ত্র করছে হামাস? ইজরায়েলের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

    17 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। মূলত, সন্ত্রাসবাদী সংগঠন হামাসের বিষয়ে ভারতকে (India) কঠোর সতর্কবার্তা দিয়েছে ইজরায়েল (Israel)। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন যে, হামাসের সন্ত্রাসবাদীরা পাকিস্তান ও বাংলাদেশ উভয় দেশেই সক্রিয় এবং তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

    পাকিস্তান-বাংলাদেশ থেকে ভারতে (India) হামলার ষড়যন্ত্র করছে হামাস?

    ‘আমরা হামাসের কার্যকলাপের ওপর নজর রাখছি’: এমতাবস্থায়, ইজরায়েল ভারতকে বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার দ্বারা হামাস সন্ত্রাসবাদীরা অত্যন্ত অনুপ্রাণিত এবং এর জন্য আরও বেশি সতর্কতা ও সাবধানতা প্রয়োজন। ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার একটি সাক্ষাৎকারে জানান, ‘হ্যাঁ, আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যকলাপ পর্যবেক্ষণ করছি… ওপেন সোর্সগুলি তাদের সফর কভার করছে…।’ তিনি আরও জানান ‘… হামাস এমন কিছু কার্যকলাপে জড়িত থাকতে পারে যা সম্পর্কে আমরা জানি না… আমার মতে, ৭ অক্টোবরের ঘটনা এই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অনুপ্রেরণা জোগায়… তারা মনে করে যে ৭ অক্টোবর তারা যা করেছিল, এটি বিশ্বের অন্যান্য অংশেও বাস্তবায়ন করা যেতে পারে…।’

    Is Hamas plotting to attack India from Pakistan and Bangladesh?

    ইজরায়েলের রাষ্ট্রদূত বলেন, ‘…আসলে, আমরা এখানকার কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানিয়েও দিয়েছি… আমি ব্যক্তিগতভাবে আমার লোকজনকে এখানকার প্রোটোকল আধিকারিকদের কাছে এই বিষয়টি পৌঁছে দিতে বলেছি… এটি আমাদের সকলের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।’

    আরও পড়ুন: ‘একমেবাদ্বিতীয়ম্’, বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে অনবদ্য নজির মেসির, তৈরি নয়া ইতিহাস

    পাকিস্তান ও বাংলাদেশে ভারত-বিরোধী মনোভাব: জানিয়ে রাখি যে, বাংলাদেশ ও পাকিস্তানের মাটিতে ভারতের বিরুদ্ধে হামাসের চলমান কার্যকলাপ বিষয়ে ইজরায়েলি রাষ্ট্রদূতের বিবৃতিটি স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের উদ্রেক ঘটিয়েছে। এটি ভারতের জন্য আরও বড় একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ পাকিস্তান সরকার বর্তমানে সেনাবাহিনী এবং জেনারেল আসিম মুনিরের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মুসলিম মৌলবাদী আসিম মুনিরের সন্ত্রাসবাদ-সমর্থক নীতির পরিণতি হিসাবে ভারত ইতিমধ্যেই পহেলগাঁও জঙ্গি হামলা প্রত্যক্ষ করেছে। এদিকে, গত ২ বছরে বাংলাদেশে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে এবং সেখানকার ক্ষমতা ক্রমশ ভারত-বিরোধী ও মুসলিম মৌলবাদী শক্তিগুলির হাতে চলে গেছে।

    আরও পড়ুন: পাকিস্তানের প্রতিরক্ষা বাজেটে ১৮ শতাংশের বৃদ্ধি! তবুও, ভারতের তুলনায় কত কম?

    হামাসের ভয়াবহ ইতিহাস: উল্লেখ্য যে, প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী সংগঠন হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের ওপর তাদের সবচেয়ে ভয়াবহ ও বৃহত্তম সন্ত্রাসবাদী হামলা চালিয়ে গোটা বিশ্বেনাশোরগোল ফেলে দিয়েছিল। তারা একসঙ্গে স্থল, সমুদ্র ও আকাশপথ থেকে ইজরায়েলের ওপর হামলা চালায়। যার ফলে প্রায় ১,২০০ জন (অধিকাংশই সাধারণ নাগরিক) নৃশংসভাবে নিহত হন এবং ২৫০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়। অর্থাৎ,হামাসের সন্ত্রাসবাদীরা যে নৃশংসতা চালাতে পারে, তা সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করেছে। হামাস-এর পূর্ণ অর্থ হল “হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়্যা”। মুসলিম ব্রাদারহুডের আদর্শে প্যালেস্তাইনকে সমর্থন করার জন্য ১৯৮৭ সালে এই সন্ত্রাসবাদী সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হল ইজরায়েলকে ধ্বংস করা এবং বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা। ইতিমধ্যেই আমেরিকা, ইজরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও কিছু ইউরোপীয় দেশ, জাপান এবং আরও কয়েকটি দেশ হামাসকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করেছে।

    Click here to Read More
    Previous Article
    আবেদনের শেষ দিন আজ, কলকাতার কোথায় মিলছে জনকল্যাণ শিবিরের পরিষেবা?
    Next Article
    এসির হাওয়া খেতে খেতে বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন, চালু নতুন বাস রুট

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment