Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘পরিবারের কাছেই নিরাপদ নন মমতা, সেখানে কে বাঁচাবে?’ বিস্ফোরক অগ্নিমিত্রা

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তা ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া বিতর্ক দেখা দিয়েছে। বুধবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুরনো পিএসও-দের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের পরিবর্তে নতুন ৪-৫ জনকে পাঠানো হলেও তাঁদের নিতে চাননি তৃণমূল নেত্রী। এই নিয়ে টানাপড়েনের মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর দাবি, নিজের পরিবারের কাছে নিরাপদ নন মমতা।

    অগ্নিমিত্রার দাবিতে তোলপাড় | (Agnimitra Paul)

    মন্ত্রী বলেন, “উনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেবেন এটা ওনার ব্যাপার। তবে বাইরের লোকেদের থেকে তো পরিবারের লোকেদের কাছে ওনার সবচেয়ে ভয়। কারণ অতীতেও আমরা এমন অনেক ঘটনা শুনেছি। পরিবারের কাছেই উনি নিরাপদ নন। সেখানে ওনাকে কে বাঁচাবে? উনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন কিনা সেটা ওনার ব্যাপার”।

    আরও পড়ুনঃ ৭ দিন বন্ধ থাকবে রেড রোড! মামলা হতেই বড় নির্দেশ হাইকোর্টের

    এখানেই না থেমে মমতাকে নিশানা করে অগ্নিমিত্রা বলেন, “বিগত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। বাড়ির সামনে পুলিশ ব্যারিকেড, বিশাল কনভয়- কম তো অত্যাচার করেননি। এখন দেখাচ্ছেন নিরাপত্তা চান না। বাংলার মানুষ বিচার করবে। ১৫ বছর ধরে নিজেকে সুরক্ষিত করে রাজ্যবাসীকে পাহাড়ের ধারে ঠেলে দিয়েছেন। শুধু ধাক্কা দেওয়াটাই বাকি ছিল”।

    এদিকে বিগত প্রায় দু’দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও (পার্সোনাল সিকিউরিটি অফিসার) হিসেবে যারা কাজ করতেন, গতকাল তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর নতুন পিএসও হিসেবে ৪-৫ জনকে পাঠানো হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁদের মানতে চাননি। তৃণমূল নেত্রী তাঁদের চেনেন না, সেই কারণে তাঁদের ফিরিয়ে দেওয়া হয় বলে জানান ডেরেক ও’ব্রায়েন।

    Agnimitra Paul

    মমতার পুরনো নিরাপত্তা টিমকে ফিরিয়ে দেওয়া সহ বেশ কয়েকটি ইস্যুতে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন মমতাপন্থী ৫ জন বিধায়ক। শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ সহ মোট ৫ জন তৃণমূল বিধায়ক এই বৈঠকে ছিলেন বলে খবর।

    Click here to Read More
    Previous Article
    ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেনো খেলেনি ভারত?
    Next Article
    জনকল্যাণ শিবিরে যেতে পারেননি, তাহলে কোথায় করবেন আয়ুষ্মান ভারতের আবেদন? রইল হদিস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment