Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি কর্মীদের ডাবল লক্ষ্মীলাভ! বেতনবৃদ্ধি ও এরিয়ার নিয়ে বিরাট আপডেট

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission)  অপেক্ষায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। নয়া বেতন কাঠামো কবে চালু হবে, সেই আশায় রয়েছেন সকলে। এই আবহে তাঁদের এরিয়ার ও বেতন বৃদ্ধি সংক্রান্ত নয়া আপডেট সামনে এল।

    অষ্টম বেতন কমিশনের আশায় হাজারও সরকারি কর্মচারী | (8th Pay Commission)

    কর্মচারীদের চাহিদা বুঝতে কমিশন বর্তমানে দেশ জুড়ে নানা জায়গা পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করছে। এরপর এটি সরকারের কাছে পেশ করা হবে। সরকার তা পর্যালোচনা করে বাস্তবায়ন করবে। জানা যাচ্ছে, এটি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মোটা টাকা বেতন ও এরিয়ার দু’দিক থেকে উপকৃত হতে পারেন।

    আরও পড়ুনঃ এবার পুলিশমুক্ত হবে ফরেন্সিক বিভাগ? কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

    প্রতিবেদন অনুযায়ী, অষ্টম বেতন কমিশন যেদিন থেকেই বাস্তবায়িত হোক না কেন এটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে। কারণ ২০২৫ সালের ডিসেম্বর মাসে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ সরকার যদি ২০২৭ সালের শেষের দিক করে অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৪ মাসের বকেয়া মাইনে পাবেন।

    এর পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরের সঙ্গে পাল্লা দিয়ে মাইনেও বৃদ্ধি হবে। বিভিন্ন কর্মচারী ইউনিয়নের তরফ থেকে ১.৯২ থেকে ৩.৮৩ অবধি ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানানো হয়েছে। এই দাবি পূরণ হলে একলাফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকখানি বেড়ে যেতে পারে।

    8th Pay Commission central government employees salary hike arrear latest update

    কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের নূন্যতম মূল বেতন বাড়ানোরও দাবি জানিয়েছেন। ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে তা ৫২ হাজার টাকা করার কথা বলা হয়েছে। এই দাবি মেনে নেওয়া হলে অন্যান্য কর্মীদের বেতনও একধাক্কায় অনেকখানি বেড়ে যেতে পারে। এছাড়া কর্মচারী সংগঠনগুলির তরফে অষ্টম বেতন কমিশনের কাছে ছুটি, ভাতা বাড়ানো সহ আরও একাধিক দাবি পেশ করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ, খুব শিগগিরই এই তারকাকে ছেঁটে ফেলবেন গম্ভীর!
    Next Article
    সিকিমে বিপর্যয়! চুংথাং-লাচেন রাস্তায় আটকে পর্যটকরা, চলছে উদ্ধার অভিযান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment