Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ জুলাই মিলবে টাকা! অন্নপূর্ণার নতুন তালিকায় আপনার নাম আছে কিনা কীভাবে দেখবেন জানুন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে (Annapurna Yojana) কেন্দ্র করে উৎসাহ ক্রমশ বাড়ছে। গত ৫ জুন থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া। একই সঙ্গে বিভিন্ন জনকল্যাণ শিবিরেও আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। বহু মানুষ ইতিমধ্যেই ফর্ম পূরণ করেছেন। তবে আবেদন জমা দেওয়ার পর অধিকাংশেরই একটাই প্রশ্ন— টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে? ইতিমধ্যেই সেই দিনক্ষণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    আপনি কী অন্নপূর্ণার যোজনার (Annapurna Yojana) টাকা পাবেন ?

    এক জনকল্যাণ শিবির থেকে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে‌ মুখ্যমন্ত্রী বলেন,”গত ৩ জুন ২৮ লক্ষ মা-বোনের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত আরও ১ কোটি ৫ লক্ষ মা-বোন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। তাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তাঁরা আগামী ১ জুলাই জুন মাসের ৩ হাজার টাকা পেয়ে যাবেন।”

    সরকারি নিয়ম অনুযায়ী, এই প্রকল্পের অর্থ সরাসরি ডিবিটি পদ্ধতিতে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদনকারীর নথিপত্র, পরিচয় সংক্রান্ত তথ্য এবং ব্যাঙ্কের বিবরণ যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই অর্থ ছাড় করা হবে। যাচাই প্রক্রিয়ায় কোনও অসঙ্গতি বা তথ্যগত ভুল ধরা পড়লে অর্থপ্রাপ্তি বিলম্বিত হতে পারে।আবেদনকারীরা সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালের মাধ্যমে সহজেই নিজেদের আবেদনপত্রের স্টেটাস পরীক্ষা করতে পারবেন।

    অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তিতে টাকা পাবেন কিনা জানতে এই ধাপগুলি অনুসরণ করতে হবে। সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ ইন করে ‘Application Status’ বা ‘Track Application’ বিভাগে ক্লিক করুন। সেখানে আবেদন নম্বর, আধার নম্বর অথবা নিবন্ধিত মোবাইল নম্বর লিখুন। ওটিপি প্রদান করুন।এরপর স্ক্রিনে আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন।

    Know how to check if your name is on the list of new beneficiaries of Annapurna Yojana‌

    আরও পড়ুন : ‘ওটা আগে’, কার নির্দেশে তড়িঘড়ি সৎকার? আরজি কর কাণ্ডে CBI-কে নাম জানালেন কর্মীরা

    যদি স্টেটাসে ‘Approved’, ‘Verified’ বা ‘Payment Processed’ লেখা থাকে, তাহলে বুঝতে হবে আবেদন অনুমোদিত হয়েছে এবং অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে ‘Pending Verification’ দেখালে নথি যাচাইয়ের কাজ এখনও বাকি রয়েছে। জানা গেছে, যেসব আবেদন যাচাইয়ের সমস্ত ধাপ সফলভাবে অতিক্রম করেছে, তাঁদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে ৩,০০০ টাকা করে পাঠানো হবে। ফলে আবেদনকারীদের নিয়মিতভাবে পোর্টালে স্টেটাস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সমস্ত তথ্য সঠিক থাকলে এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে নির্ধারিত সময়েই অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাওয়া যাবে।

    Click here to Read More
    Previous Article
    জনকল্যাণ শিবিরে যেতে পারেননি, তাহলে কোথায় করবেন আয়ুষ্মান ভারতের আবেদন? রইল হদিস
    Next Article
    আর নয় অপেক্ষা! জুলাই থেকেই কার্যকর ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি, ঘোষণা হল দিনক্ষণ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment