Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নতুন করে খুলছে তদন্তের দরজা, RG Kar কাণ্ডের যেকোনও সন্দেহভাজনকে জেরার ছাড়পত্র দিল হাই কোর্ট

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) হাসপাতালের বহুচর্চিত ঘটনার তদন্তে ফের নতুন দিক খুলে দিল কলকাতা হাই কোর্ট। এতদিনে মূল অভিযুক্তের সাজা হলেও, তদন্তে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি এমন অভিযোগ উঠছিল। সেই পরিস্থিতিতে আদালতের নতুন নির্দেশে সিবিআই আবার সক্রিয়ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করা হচ্ছে।

    আরজি কর (RG Kar) নিয়ে নতুন করে কী নির্দেশ দিল হাই কোর্ট?

    হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আরজি কর (RG Kar) মামলার তদন্তে সিবিআই চাইলে আবার নতুন করে যেকোনও সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শুধু তাই নয়, যিনি ইতিমধ্যেই এই মামলায় সাজাপ্রাপ্ত, তাঁকেও প্রয়োজন হলে জেলে গিয়ে জেরা করার অনুমতি দেওয়া হয়েছে। ফলে তদন্তের পরিধি আরও বাড়ল।

    ঘটনার প্রেক্ষাপট

    ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর (RG Kar) হাসপাতালে এক তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে। পরদিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। চলতি বছরের ২০ জানুয়ারি শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেয়। তবে শুরু থেকেই এই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন নির্যাতিতার পরিবার।

    পরিবারের দাবি ছিল, এই ঘটনার পেছনে আরও বড় কোনও চক্রান্ত থাকতে পারে, যা এখনও সামনে আসেনি। সেই অভিযোগেই তাঁরা হাই কোর্টে আবেদন জানান। বিষয়টি পরে সুপ্রিম কোর্টে গেলেও, শীর্ষ আদালত জানিয়ে দেয় যে এই মামলার শুনানি হাইকোর্টেই হবে। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়, যা তদন্তে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

    আদালতের এই নির্দেশের ফলে এখন সিবিআই নতুন করে সন্দেহভাজনদের জেরা করতে পারবে। এছাড়া তদন্তে নতুন নাম সামনে এলে তাদের অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজনে সাজাপ্রাপ্ত অভিযুক্তকেও ফের প্রশ্ন করতে পারবে বলে জানা গিয়েছে। হাইকোর্টের নতুন নির্দেশের ফলে এই ঘটনার পেছনে অন্য কারও যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখার সুযোগ তৈরি হল।

    RG Kar Hospital causes uproar over patient's death due to lack of stretcher

    আরও পড়ুনঃ সুপ্রিম রায়ের পরও বন্ধ দরজা! ট্রাইবুনালে ঢুকতেই পারলেন না ‘ডিলিটেড’ ভোটাররা

    এই নির্দেশের পর তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকেই এখন নজর। বিশেষ করে ফের জেরা শুরু হলে, আরজি কর (RG Kar) ঘটনার এতদিনের অজানা কোনও দিক সামনে আসে কি না, সেটাই দেখার ।

    Click here to Read More
    Previous Article
    HS পরীক্ষার্থীদের জন্য বড় খবর, সম্ভাব্য দিনক্ষণ নিয়ে নয়া আপডেট বোর্ডের
    Next Article
    গত বছর সাত ! এবার আট তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু খড়গপুর আইআইটির পড়ুয়ার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment