Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নির্বাচনের ক’দিন আগে ট্রাইবুনাল ছাড়পত্র দিলে দেওয়া যাবে ভোট? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটাধিকার নিয়ে জটিলতা কাটাতে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত (Supreme Court of India)। এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নতুন নির্দেশে নির্দিষ্ট শর্তে ভোট দেওয়ার সুযোগ মিলতে পারে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। যদি ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনালে বিচারাধীন ভোটারের নামে ছাড়পত্র দেওয়া হয়, তবে তিনি ভোট দিতে পারবেন। আদালত সূত্রে খবর, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করেই এই বিশেষ নির্দেশ জারি করা হয়েছে।

    সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশ:

    শীর্ষ আদালতের বক্তব্য অনুযায়ী, আগামী ২১ এপ্রিল এবং ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে কোনও মামলার নিষ্পত্তি হলে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এর জন্য কমিশন আলাদা অতিরিক্ত একটি ভোটার তালিকা প্রকাশ করবে। শীর্ষ আদালতের মতে, ভোট দেওয়ার জন্য ট্রাইব্যুনালের ছাড়পত্র পাওয়া আবশ্যক।

    রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “আমরা যা চেয়ে ছিলাম, তাই হল। সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা প্রয়োগ বাংলার এসআইআর প্রক্রিয়ায় অবশ্যই বেনজির।” রাজ্য প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট রয়েছে ২৯ এপ্রিল।

    উল্লেখ্য, নির্বাচন কমিশনের তরফে, ইতিমধ্যেই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন তাদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই বিষয় নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানা যাচ্ছে গতবারের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের আবেদন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    Supreme Court of India orders voting rights only after getting clearance from tribunal

    আরও পড়ুন : ১ কোটি ১৭ লক্ষের শুধু সোনা! আছে বাড়ি-গাড়িও, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সম্পত্তি কত?

    কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তিতে, ট্রাইবুনাল যাদের ছাড়পত্র দেবে, তাদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত। যদিও প্রথমে আদালতের তরফে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে নানান জটিলতার কথা উঠেছিল। তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রধান বিচারপতি বেঞ্চ এ নির্দেশ জারি করল বলেই মত। ভোটের মুখে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বহু ভোটারের অনিশ্চয়তা দূর করল। এই নির্দেশ বাস্তবায়নে নির্বাচন কমিশন কীভাবে পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    সমাজ সমাজের মতো, রাজনীতি তার জায়গায়, আমার বিজেপি দলের জন্য আমি মরতে রাজি
    Next Article
    'আইনশৃঙ্খলার ভার আগামী দিনে আমার হাতেই থাকবে', বড় বার্তা Mamata Banerjee-র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment