Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    NEET আন্দোলনে সাংবাদিকদের উপর হামলা! রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় হওয়া ছাত্রদের বিক্ষোভ মিছিলের সময় কয়েকজন সাংবাদিক আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা হয়। এবার ওই ঘটনার বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল আদালত। একই সঙ্গে ভবিষ্যতে মিছিল বা আন্দোলনের সময় যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কোনও নিয়ম বা গাইডলাইন তৈরি করা হবে কি না, সেটাও জানতে চেয়েছে হাই কোর্ট।

    সাংবাদিক নিগ্রহ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের (Calcutta High Court)

    গত শুক্রবার নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতার রাস্তায় ছাত্রদের একটি মিছিল বের হয়। অভিযোগ, সেই মিছিলের মধ্যেই কয়েকজন সাংবাদিকের উপর হামলা হয়। ঘটনায় আহত এক সাংবাদিক পরে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন। বুধবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও রাজ্য সরকারের কাছে জানতে চান, এই ঘটনার পর কী পদক্ষেপ করা হয়েছে। আদালত জানিয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে।

    আদালতে আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়, এই মামলা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নয়। তবে কোনও মিছিল বা আন্দোলনের সময় যদি অশান্তি বা হামলার ঘটনা ঘটে, তাহলে তার জন্য স্পষ্ট নিয়ম থাকা দরকার। কোনও দুষ্কৃতীমূলক কাজ হলে তার দায় কার হবে, সেটাও নির্দিষ্ট করা উচিত বলে দাবি করা হয়। সেই কারণেই মিটিং-মিছিল পরিচালনার জন্য কোনও গাইডলাইন বা এসওপি তৈরি করা যায় কি না, সে বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছে হাই কোর্ট (Calcutta High Court)।

    এদিকে নিট আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টও নজর রাখছে। ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ ও অত্যাচারের অভিযোগে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য এবং কেন্দ্রের কাছে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের ইঙ্গিতও দেওয়া হয়েছে।

    Calcutta High Court big order after railway ministry report on tenant compensation

    আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ধরে ধরে নোটিস, নাম-ঠিকানাও চাইছে পুলিশ, কেন?

    সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, আন্দোলনে অংশ নেওয়া কোনও ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে আপাতত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সরকারগুলির কাছে বিস্তারিত তথ্য চেয়েছে আদালত (Calcutta High Court)।

    Click here to Read More
    Previous Article
    ৮০ হাজার ৩৭৫ স্কুলকে আর্থিক সাহায্য় রাজ্য সরকারের
    Next Article
    রাজ্যসভায় পাশ ‘বন্দে মাতরম’ বিল, কী থাকছে নতুন আইনে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment