Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    LPG গ্রাহকদের জন্য দুঃসংবাদ, সিলিন্ডার সাপ্লাই ঠিক হতে দীর্ঘ সময়ের ইঙ্গিত

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যীয় যুদ্ধের ফলে দেশজুড়ে দেখা দিয়েছে গ্যাসের আকাল। পাশাপাশি তেলের সংকট দেখা দিয়েছে তীব্রভাবে। আর এর মাঝেই ভারত এলপিজির সরবরাহের জন্য মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক জ্বালানো উৎপাদন এবং সরবরাহের ওপর প্রভাব পড়েছে (LPG Cylinder)। যার ফলে গ্যাস ও তেলবাহী জাহাজে চলাচল কমে। যার কারণবশত প্রভাব পড়তে চলেছে ভারতের জ্বালানি জোগাড়ে।

    LPG বুকিংয়ে নতুন চ্যালেঞ্জ, সাপ্লাই ঘাটতি কাটতে দীর্ঘ সময়ের আশঙ্কা (LPG Cylinder)

    এলপিজির জন্য ভারতৎ আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এছাড়াও দেশের মোট চাহিদার প্রায় ৬০শতাংশ বিদেশ থেকে সরবরাহ করা হয়। যার ফলে বিশ্বজুড়ে পরিস্থিতি ভারতের উপর প্রভাব ফেলেছে। সরবরাহ সংকটের মধ্যে গ্রাহকদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে (LPG Cylinder)।

    LPG Cylinder new challenges in gas Booking fears of a prolonged supply shortage

    আরও পড়ুন: ভোগান্তি যাত্রীদের! হাওড়া-শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটি

    যেখানে এলপিজির সরবরাহে কবে হবে। এ বিষয়ে মানি কন্ট্রোল এর একটি বিজ্ঞপ্তি অনুসারে, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্বজুড়ে এলপিজি সিলিন্ডার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে। পাশাপাশি উৎপাদন কেবল সাময়িকভাবে বন্ধ হয়েছে নাকি স্থায়ী কোন ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।

    তবে এলপিজি স্বাভাবিক সরবরাহের ঘাটতি কত দিনে পূর্ণ হবে এই বিষয়ে,Rubix Data Sciences এবং Vayana TradeXchange একটি প্রতিবেদন অনুসারে, সরবরাহ পথ পরিবর্তন এবং অন্যান্য উৎস থেকে গ্যাস সংগ্রহের পরেও স্বাভাবিক এলপিজি সরবরাহে ৪০-৫০% ঘাটতি থাকতে পারে।

    অর্থাৎ সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সরবরাহ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যাবে না। সরকার বর্তমানে পরিবারগুলোতে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর নতুনভাবে চিন্তাভাবনা করছে৷ কী করে এটির থেকে বেরোনোর উপায় পাওয়া যাবে ভাবার প্রক্রিয়া হিসেবে সরকার নতুন উৎস থেকে গ্যাস ক্রয় এবং ঘাটতি নিরসনের উপায় খুঁজছে।

    এই বিষয়ে ওই কর্মকর্তা জানান, কিছু গুরুত্বপূর্ণ এলপিজি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে নাকি গ্যাসের উৎস শুকিয়ে গিয়েছে তার স্পষ্ট নয়। তবে সরবরাহকারীরা বলছেন এই পরিস্থিতি থেকে স্বাভাবিক হতে অন্তত বছর তিন সময় লাগতে পারে (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    জম্মু-কাশ্মীর থেকে বুলেটপ্রুফ গাড়ি আসছে বাংলায়? জল্পনার মুখ খুললেন মনোজ আগরওয়াল, বললেন…
    Next Article
    অবাক কাণ্ড! বিদ্যুৎ পরিষেবা নেই খাস কলকাতার ১০০ টি বুথে, বড় অ্যাকশন নির্বাচন কমিশনের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment