Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতার একাধিক নামী হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা! তালিকায় কোন কোন নাম জানুন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসতেই বাংলায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পে আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বাংলা সহ গোটা দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ পাওয়া যাবে। এরপর অনেকেরই প্রশ্ন, কলকাতার কোন কোন নামী হাসপাতালে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পাওয়া যাবে।

    আয়ুষ্মান ভারত কার্ডে পাওয়া যাবে একগুচ্ছ সুবিধা | (Ayushman Bharat Yojana)

    সূত্র মারফৎ জানা গিয়েছে, শহর কলকাতার সব তাবড় তাবড় মাল্টি স্পেশ্যালিটি, সুপারস্পেশ্যালিটি বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যাবে। কেপিসি মেডিক্যাল কলেজ, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, পিয়ারলেস হাসপাতাল, ডিসান হাসপাতাল, রুবি হাসপাতাল, মেডিকা হাসপাতাল, মুকুন্দপুর ও সল্টলেকের মণিপালে এই সরকারি প্রকল্পের সুবিধা মিলবে। এছাড়াও এই তালিকায় আরও বেশ কিছু নামী হাসপাতালের নাম যুক্ত হবে বলে খবর।

    আরও পড়ুনঃ রাজ্যের সব স্কুলের জন্য ফের নয়া নির্দেশ! পড়ুয়া ও শিক্ষকরা অবশ্যই জানুন

    তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্পের জায়গায় বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু হতে চলেছে। এতদিন রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যেত। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও অন্যথা হবে না বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে এনআরএস, এসএসকেএম, আরজি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজে এই পরিষেবা পাওয়া যাবে।

    এদিকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনার অধীন বছরে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। তবে বেশ কিছু শর্ত রয়েছে। এই কার্ডে কিন্তু সব ধরনের রোগের চিকিৎসা হয় না।

    Ayushman Bharat Yojana

    সাধারণ অসুস্থতা, আউটডোর পরিষেবা, রুটিন চেকআপ ও বেশ কিছু দৈনন্দিন চিকিৎসা পরিষেবার খরচ আয়ুষ্মান ভারত প্রকল্পে পাওয়া যায় না। মূলত গুরুতর অসুস্থ হলে ও হাসপাতালে ভর্তি হলে এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায়। তবে এই কার্ডের মাধ্যমে প্রায় সব ধরনের সার্জারির ক্ষেত্রে সুবিধা মেলে।

    Click here to Read More
    Previous Article
    পুজোর আগেই লটারি! রাজ্য সরকারি কর্মীদের ২০% DA বৃদ্ধিতে কতটা বাড়বে বেতন? দেখে নিন
    Next Article
    ইলিশে সরগরম ডায়মন্ডহারবার, কেজি প্রতি কত দামে বিক্রি হচ্ছে মাছ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment