Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইলিশে সরগরম ডায়মন্ডহারবার, কেজি প্রতি কত দামে বিক্রি হচ্ছে মাছ?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্ষাকাল মানেই ইলিশের (Hilsa Fish) মরশুম। এই সময়ই রূপোলি শষ্যের স্বাদ সবথেকে বেশি হয়। বাইরে ইলশে গুঁড়ি বৃষ্টির সঙ্গে পাতে যদি পড়ে ইলিশের হরেকরকম পদ, তবে আর কী চাই। আর এই বছর বর্ষার প্রথম থেকেই আগের বছরের তুলনায় বেশি পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে বাজারে। আর সেই রকমই এবার ডায়মন্ড হারবারে ২৫০ টন ইলিশ মাছ পাঠানো হয়েছে।

    ইলিশে ভরল আড়ত, ক্রেতাদের নজর এখন বাজারদরে (Hilsha Fish)

    এছাড়াও, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, পাথরপ্রতিমা থেকে এই ইলিশ ডায়মন্ডহারবারে পাঠানো হয়েছে। বৃষ্টি ও পুবালি হাওয়া শুরু হলেই এবছর আরও বেশি ইলিশ আসবে জালে। এই বছর মরশুমের প্রথম থেকেই মৎস্যজীবীদের জালে আসছে, সেই সঙ্গে বিপুল পরিমাণে অন্য মাছ পড়ছে মৎস্যজীবীদের জালে (Hilsha Fish)।

      Hilsa Fish buyers are now keeping a close watch on market prices

    আরও পড়ুন:উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টারের পরীক্ষার তারিখ ঘোষণা, জানাল শিক্ষা সংসদ

    বর্তমানে মিলছে ভোলা, পারশে, পাতা, নিহারি, বুমলার মত মাছ। ইলিশ ছাড়াও কাঁটা মাছ, লটে মাছ, সামুদ্রিক কাঁকড়া সহ আরও অন্যান্য মাছ নিয়ে ফিরেছে তারা। ইলিশ পড়লে ব্যবসায়ে আরও লাভ হবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।

    এছাড়াও গত তিন-চার বছর ধরে মাছ কম পরিমাণে পাওয়া যাচ্ছে। এবছর মরশুমের শুরুতেই বিপুল পরিমাণে ইলিশ এসেছে। ফলে মৎস্যজীবীরা মনে করছেন এবার অবস্থার পরিবর্তন হবে।

    এই বিষয়ে মৎস্যজীবী সংগঠনের অপর সদস্য রবীন দাস, তিনি জানিয়েছেন ইলিশ প্রথম পছন্দে থাকে সকলের। এবছর যে ইলিশ আসবে তখন নিয়ে আশাবাদী সকলেই (Hilsha Fish)।

    Click here to Read More
    Previous Article
    কলকাতার একাধিক নামী হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা! তালিকায় কোন কোন নাম জানুন
    Next Article
    লিভ-ইন থেকে বিয়ে, অনেক নিয়ম বদলাতে পারে! বাংলায় UCC নিয়ে বড় আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment