Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জনকল্যাণ শিবিরে ‘আয়ুষ্মান ভারত’-এর রেজিস্ট্রেশন করেছেন? ২৫ জুনের মধ্যে সারতে হবে ‘এই’ কাজ

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলায় ডবল ইঞ্জিন সরকার আসতেই একের পর এক সরকারি প্রকল্প চালু হচ্ছে। আগে যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি রাজ্যে চালু ছিল না, বিজেপি ক্ষমতায় আসতে চালু হয়েছে সেইসব প্রকল্পও। আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana), পিএম কিষাণ যোজনার মতো প্রকল্পের সুবিধা এবার পাবেন বাংলার মানুষও। এবার আয়ুষ্মান ভারত নিয়ে এল বড় আপডেট।

    আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) জন্য তথ্য যাচাই শুরু হয়েছে

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী জুলাই মাস থেকে বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত। এই প্রকল্পের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। জনকল্যাণ শিবিরে চলছে আয়ুষ্মান ভারতের আবেদনও। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ জুন পর্যন্ত চলবে তথ্য যাচাই।

    Ayushman Bharat Yojana verification deadline

    নিয়োগ করা হচ্ছে কর্মীদের: তথ্য যাচাইয়ের কাজের জন্য গ্রুপ বি অফিসার এবং ফিল্ড লেভেল কর্মীদের নিয়োগ করা হচ্ছে। এই প্রকল্পের জন্য উপভোক্তাদের গ্রাউন্ড লেভেল যাচাই এবং ই কেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথমে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পাইলট প্রোজেক্ট হিসেবে শুরু হবে প্রকল্পের কাজ। সরকারের কাছে থাকা তথ্যভাণ্ডারের সঙ্গে উপভোক্তার দেওয়া তথ্য মিলে গেলে সেখানেই করা হচ্ছে ই কেওয়াইসি।

    আরও পড়ুন : এসির হাওয়া খেতে খেতে বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন, চালু নতুন বাস রুট

    কীভাবে হবে তথ্য যাচাই: আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) উপভোক্তা চিহ্নিতকরণের কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনস্থ ডেটাবেসকে মূল উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডেটাবেসের আওতাভুক্ত অন্ত্যোদয় অন্ন যোজনা, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এবং  অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড হোল্ডারদের তথ্য যাচাই করে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) উপভোক্তা হিসেবে তালিকায় নাম নথিভুক্ত করা হবে।

    আরও পড়ুন : চেটেপুটে খাচ্ছেন ইলিশ, মাছের ‘এই’ অংশ কিন্তু ভুলেও মুখে তুলবেন না

    গত ৯ জুন থেকে রাজ্য জুড়ে প্রকল্পের উপভোক্তাদের ভেরিফিকেশন এবং ই কেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়েছে। ২৫ জুন পর্যন্ত দেওয়া হয়েছে ডেডলাইন। তার মধ্যেই এই কাজ সারতে নির্দেশ দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ঋতব্রত না শোভনদেব, বিরোধী দলনেতা কে? জানিয়ে দিল হাইকোর্ট
    Next Article
    ‘ওটা আগে’, কার নির্দেশে তড়িঘড়ি সৎকার? আরজি কর কাণ্ডে CBI-কে নাম জানালেন কর্মীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment