Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে বাড়তি রেল পরিষেবা, প্রকাশিত হল স্পেশাল ট্রেনের সময়সূচি

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: তারকেশ্বরে ২০ জুন রয়েছে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে বাড়তি যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে হাওড়া শেওড়াফুলি ও তারকেশ্বর-গোঘাট সেকশনে মোট সাতটি এম ইউ স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জেনে নিন সেই বিশেষ ট্রেন গুলি সময়সূচী (Indian Railways)।

    ২০ জুন তারকেশ্বর রুটে চলবে বিশেষ ট্রেন, প্রকাশিত টাইম টেবিল (Indian Railways)

    শনিবার তারকেশ্বরের সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি শনিবার দিন অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ দিবস। এই দুই অনুষ্ঠান উপলক্ষে যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে তারকেশ্বর ডিভিশনে পূর্ব রেল। জেনে নিন সেই ট্রেনের সময়সূচী (Indian Railways)।

    Indian Railways a special train will run on the Tarakeswar route on June 20

    আরও পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ডে কী কী চিকিৎসা পাওয়া যায়? রইল বিস্তারিত তালিকা

    হাওড়া – তারকেশ্বর ইএমইউ স্পেশাল (০৩০৬৩ ) হাওড়া থেকে সকাল ০৭:৪৫-এ ছাড়বে এবং তারকেশ্বরে সকাল ০৯:১২-তে পৌঁছবে। পাশাপাশি তারকেশ্বর – শেওড়াফুলি ইএমইউ স্পেশাল (০৩০৬৬ )তারকেশ্বর থেকে সকাল ০৯:৪৫-এ ছাড়বে এবং শেওড়াফুলিতে সকাল ১০:৩৫-এ পৌঁছবে।

    এছাড়াও শেওড়াফুলি – তারকেশ্বর ইএমইউ স্পেশাল (০৩০৬৫ ) শেওড়াফুলি থেকে সকাল ১০:৪৮-এ ছাড়বে।  তারকেশ্বরে সকাল ১১:৪৫-এ পৌঁছবে। তারকেশ্বর – আরামবাগ ইএমইউ স্পেশাল (০৩০৬৭ ) তারকেশ্বর থেকে সকাল ০৭:২০-এ ছাড়বে ।  আরামবাগে সকাল ০৮:০০-য় পৌঁছবে।

    আরামবাগ – তারকেশ্বর ইএমইউ স্পেশাল (০৩০৬৮ ) আরামবাগ থেকে সকাল ০৮:০৭-এ ছাড়বে।  তারকেশ্বরে সকাল ০৮:৩৯-এ পৌঁছবে। তারকেশ্বর – গোঘাট ইএমইউ স্পেশাল (০৩০৬৯ ) তারকেশ্বর থেকে সকাল ১০:২১-এ ছাড়বে এবং গোঘাট সকাল ১১:০৮-এ পৌঁছবে।

    গোঘাট – তারকেশ্বর ইএমইউ স্পেশাল (০৩০৭০ ) গোঘাট থেকে সকাল ১১:২০-এ ছাড়বে।  তারকেশ্বরে দুপুর ১২:১০-এ পৌঁছবে।৩৭৩৬১ হাওড়া – আরামবাগ ইএমইউ লোকাল ট্রেনটির যাত্রাপথ গোঘাট পর্যন্ত বর্ধিত করা হবে।  ট্রেনটি গোঘাট থেকে দুপুর ১২:২০-এ ছাড়বে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ভাইপো গ্যাংয়ের গুন্ডামি! অভিষেকের ফেরার আগে রণক্ষেত্র বিমান বন্দর, মুখোমুখি তৃণমূল-বিজেপি
    Next Article
    আয়ুষ্মান ভারত কার্ডে কী কী চিকিৎসা পাওয়া যায়? রইল বিস্তারিত তালিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment