Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ সেপ্টেম্বর থেকে কড়াকড়ি! থুতু থেকে প্লাস্টিক ব্যবহার, কোন খাতে কত টাকা জরিমানা?

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিভিন্ন পুর এলাকাকে আরও পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। দীর্ঘদিন ধরে রাস্তা-ঘাটে যত্রতত্র থুতু ফেলা, প্রস্রাব করা বা আবর্জনা ফেলার অভিযোগ উঠছিল। সেই সমস্যার মোকাবিলায় আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন জরিমানার ব্যবস্থা চালু করার ঘোষণা করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। নিয়ম ভাঙলেই ঘটনাস্থলেই জরিমানা করা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

    স্পট ফাইন চালু হচ্ছে সেপ্টেম্বর থেকে (Agnimitra Paul)

    শুক্রবার সল্টলেকের নগর উন্নয়ন ভবনে সাংবাদিক বৈঠকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের পুর এলাকাগুলিতে স্পট ফাইন চালু হবে। এর ফলে প্রকাশ্য স্থানে থুতু ফেললে ১০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি যত্রতত্র প্রস্রাব করলে বা প্লাস্টিক ব্যবহার করে পরিবেশ নোংরা করলে ২০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।

    মন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul) আরও জানান, শুধু সাধারণ পথচারীই নন, ব্যবসায়ীদের ক্ষেত্রেও কড়া নজরদারি থাকবে। কোনও দোকানের সামনে আবর্জনা জমিয়ে রাখা হলে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

    অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কথায়, রাস্তা বা ফুটপাত কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। তাই সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকল নাগরিকের। পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

    Agnimitra Pal gives a big hint about Abhishek Banerjee

    আরও পড়ুনঃ ঋতব্রত শিবিরে নতুন ভূমিকায় ফিরহাদ! বিধানসভায় প্রশিক্ষক হয়ে কী বার্তা দিলেন ববি?

    এদিনের সাংবাদিক বৈঠকে নাগরিক পরিষেবা উন্নয়ন, জলনিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করার বিষয়েও একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন পুরমন্ত্রী (Agnimitra Paul)।

    Click here to Read More
    Previous Article
    জামাইষষ্ঠীর আবহে বাজারে ইলিশের ছড়াছড়ি, বড় মাছের দর শুনে চমকে যাবেন
    Next Article
    ফুটপাতে হাঁটার অধিকার নিয়ে ঐতিহাসিক মন্তব্য সুপ্রিম কোর্টের, ক্ষতিপূরণ নিয়ে কী বলল আদালত?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment