Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘জি রাম জি’ প্রকল্প নিয়ে সুখবর! ১২৫ দিনের কাজ কবে থেকে শুরু? জানালেন দিলীপ

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছে বিজেপি সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারতে আবেদন শুরু হয়েছে। অনেকে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকাও পেয়েছেন। এবার VB-G Ram G প্রকল্পে ১২৫ দিনের কাজ কবে থেকে শুরু হবে তা জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

    VB-G Ram G প্রকল্প নিয়ে কী বললেন দিলীপ?

    রবিবার নিউ টাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে আয়োজিত চার্টার্ড অ্যাকাউন্ট সম্মেলনে যোগ দিয়েছিলেন মন্ত্রী দিলীপ। সেখান থেকে তিনি জানান, আগামী ১ মাসের মধ্যে ১২৫ দিনের কাজের প্রকল্প ভিবি-জি রাম জি শুরু হবে।

    আরও পড়ুনঃ সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদল! গোপাল পাঁঠার নামে নামকরণ করল কলকাতা পুরসভা

    দিলীপ এদিন বলেন, “ব্রিগেডে মোদীজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব বলে একটা কথা বলেন। হিসাবের কাজ তো আপনারা করেন। ওটা আপনাদেরই করতে হবে। কিন্তু ১.৫ লক্ষ সিএ মহারাষ্ট্র, গুজরাটে। এদিকে পূর্ব ভারতে বাংলাকে নিয়ে মাত্র ৩৫ হাজার। লেনদেনই নেই, হিসাব কী করবেন!’

    রাজ্যের মন্ত্রী বলেন, একসময় ভারতের জিডিপি-র ২৪ শতাংশ পশ্চিমবঙ্গ কন্ট্রিবিউট করত। এখন সেসব ইতিহাস। তাঁর কথায়, “কোনও ব্যবসা নেই। আনতে হবে। আগে আইনের শাসন। ল্যান্ড, ইন্ডাস্ট্রি পলিসি তৈরি করতে হবে”। রাজ্যের পূর্বতন সরকারের জমানায় চাকরির দুরবস্থা নিয়েও এদিন সরব হন দিলীপ।

    VB-G Ram G scheme latest update by minister Dilip Ghosh

    এদিকে জি রাম জি বা ভিবি-জি রাম জি প্রকল্পের পুরো নাম বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। এই প্রকল্প রাজ্যে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে নয়া পরিবর্তনের সূচনা করতে পারে বলে মনে করা হচ্ছে। এবার এই প্রকল্পে ১২৫ দিনের কাজ কবে থেকে শুরু হবে তা জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানালেন, আগামী ১ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে। এই আপডেটে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।

    Click here to Read More
    Previous Article
    চার দিনেই উপচে পড়া ভিড়, জনকল্যাণ শিবির নিয়ে নয়া আপডেট
    Next Article
    জন কল্যাণ শিবিরের পরও কি মিলবে অন্নপূর্ণা যোজনার সুবিধা? জানুন আবেদন পদ্ধতি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment