Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও বাড়বে দুর্যোগ! নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? আগাম আপডেট

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে খেল দেখাচ্ছে বর্ষা। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সর্বত্রই। আবহাওয়া দপ্তর (Weather Update) বলছে, আপাতত বৃষ্টির সিলসিলা জারি থাকবে গোটা রাজ্যে। কলকাতা বা আশপাশের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রোজই। আগামীকাল সোমবার সপ্তাহের শুরুর দিনও ভিজবে দক্ষিণবঙ্গ। কোথায় কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    সোমবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রবিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এই সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভিজতে পারে কলকাতাও।

    আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি জারি থাকবে। আপাতত কোথাও সতর্কতা নেই। সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপজনিত পরিস্থিতির প্রভাবে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে।

    সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রপাতের সম্ভাবনায় সতর্কতা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির ফলে তাপমাত্রাও কিছুটা কমেছে। গরমের জ্বালাপোড়া থেকে কিছুটা মিলেছে স্বস্তি।

    south bengal weather(233)

    আরও পড়ুন: ‘জি রাম জি’ প্রকল্প নিয়ে সুখবর! ১২৫ দিনের কাজ কবে থেকে শুরু? জানালেন দিলীপ

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    ভারী বর্ষণ চলছে উত্তরবঙ্গে। একাধিক জেলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি। আগামীকালও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সহ মোটের উপর সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বেশ কিছু জায়গায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহেও ঝড়-জলের পরিস্থিতি থাকবে উত্তরে।

    Click here to Read More
    Previous Article
    বাজারে যাওয়ার সময় এবার মানতে হবে এই নিয়ম! নয়া নির্দেশিকা নবান্নর
    Next Article
    চার দিনেই উপচে পড়া ভিড়, জনকল্যাণ শিবির নিয়ে নয়া আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment