Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পেট্রোল-ডিজেলের পর বাড়বে বাস ভাড়া! সোমবার বাসমালিকদের সাথে বৈঠক পরিবহন মন্ত্রীর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকার বদল হতে আসার আলো দেখতে শুরু করেছিলেন বেসরকারি বাসের মালিকেরা। এবার সেই আলোর তীব্রতা কিছুটা বাড়ল বলা যেতে পারে। আগামীকাল অর্থাৎ সোমবার বেসরকারি বাস মালিদের সাথে বৈঠকে বসবেন নতুন সরকারের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Transport Minister Firhad Hakim)। আলোচনা হবে বাস ভাড়া বৃদ্ধি (Bus Fare Hike) নিয়ে। কারণ বিগত এক দশক ধরে ভাড়া একই রয়ে গিয়েছে। যার ফলে আর্থিক চাপ বাড়তে বাড়তে একপ্রকার অচলাবস্থার সৃষ্টি করেছে।

    বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠক পরিবহন মন্ত্রী ও মালিকদের

    গত শনিবারেই পরিবহনমন্ত্রী বলেন, পেট্রোল ও ডিজেলের দাম অস্বাভাবিক রকম বেড়েছে, যার ফলে ওঁরাও সমস্যায় পড়েছেন। আমাদেরই (সরকারের) বাস চালাতে অসুবিধা হচ্ছে। তবুও যাত্রীদের কথাও ভাবতে হবে। আমরা বারেবারে ওঁদের অনুরোধ করেছি বাস নামানোর জন্য। যদি সেটা না হয়ে থামলে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এই সমস্যার সমাধান ও আলোচনার জন্যই সোমবার বৈঠক ডাকা হয়েছে।

    এর আগে ১৪ই জুন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাথে বৈঠকে বসেছিলেন পরিবহনমন্ত্রী। সেদিন বেসরকারি বাস চালানোর ক্ষেত্রে আসা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, দীর্ঘদিন পর সরকার আলোচনার অবসর দিয়েছে, ভাড়া বৃদ্ধি, টোল ট্যাক্স, টোটো ও অটোর অনিয়ন্ত্রিত বাড়বাড়ন্ত ও পুলিশের হয়রানি সহ একাধিক বিষয় তুলে ধরা হয়েছিল। পরবর্তীতে ১৭ই জুনেও দ্বিতীয়বার বৈঠক হয়, সেখানে যে আলোচনা হয় সেটি ইতিবাচক বলেই জানা গিয়েছে। এরপর লিখিতভাবে মন্ত্রীর কাছে সমস্যার কথা জানানো হয়েছে।

    আরও পড়ুনঃ হকার উচ্ছেদের পর ফাঁকা স্টেশন, ‘ভ্রাম্যমাণ স্টল’ বসানোর তোড়জোড় শুরু রেলের

    বৃহস্পতি থেকে বাস চালুর ঘোষণা হলেও হয়নি বাস্তবায়ন

    মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকেই রাজ্যে সরকার ও বেসরকারি বাস পরিষেবা চুরু হওয়ার কথা ছিল। কিন্তু সরকারি বাস থাকলেও বেসরকারি বাস হাতেগোনা কয়েকটি। আর যেগুলো চলছে তাতেও বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। এমতাবস্থায় ভাড়া বৃদ্ধি না হলে গাড়ি নামাবেন না বলে জানাচ্ছেন বাস মালিকেরা।

    আসন্ন বৈঠক সম্পর্কে বলতে গিয়ে বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতি জানান, বাস সমস্যার সমাধানে আমাদের সংগঠনের সভাপতি স্বর্ণকমল সাহাকে সোমবার বৈঠকে ডেকেছেন পরিবহন মন্ত্রী। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও অল বেঙ্গল বাস মিনিবাস সম্মন্বয় সমিতির সাধারণ সম্পাদকের মতে, আলোচনায় যেতে রাজি কিন্তু ভাড়া বৃদ্ধি ছাড়া বিকল্প কোনো উপায় নেই।

    Click here to Read More
    Previous Article
    জন কল্যাণ শিবিরের পরও কি মিলবে অন্নপূর্ণা যোজনার সুবিধা? জানুন আবেদন পদ্ধতি
    Next Article
    বিশ্বকাপে আরও রেকর্ডের হাতছানি মেসির সামনে! অস্ট্রিয়া ম্যাচেই নতুন ইতিহাস লিখবেন আর্জেন্টিনা অধিনায়ক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment