Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপে আরও রেকর্ডের হাতছানি মেসির সামনে! অস্ট্রিয়া ম্যাচেই নতুন ইতিহাস লিখবেন আর্জেন্টিনা অধিনায়ক

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে বিশ্বকাপে (FIFA World Cup 2027) দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ব্যস্ত অংশগ্রহণকারী দেশগুলি। প্রত্যেকটি দলের প্রথম ম্যাচ দেখার পর নিশ্চিন্তে বলা যায় যে এবারও বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। নিজেদের মধ্যে নিখুঁত বোঝাপড়া, দলবেঁধে লড়াই করার মানসিকতা এবং মেসির উপস্থিতি বিশ্বকাপের অন্যান্য দেশগুলির থেকে অনেকটাই এগিয়ে রাখছে লা অ্যালবিসিলেস্তে শিবিরকে।

    প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। কোনও গোল হজম না করেই নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের প্রত্যেক ফুটবলারের মধ্যে তালমিল ছিল চোখে পড়ার মতো। লিওনেলস ক্যালনি যে পরিকল্পনা তৈরি করছেন তা মাঠে সফলভাবে বাস্তবায়িত করছেন দি পল, এনজো, ম্যাক অ্যালিস্টাররা। খোলা মনে খেলার স্বাধীনতা পাচ্ছেন লিওনেল মেসি নিজেও। ফলস্বরূপ বিপক্ষের কাছে তিনি হয়ে উঠছেন আরো ভয়ংকর।

    Lionel Messi sets incredible World Cup record.

    এবার ২০২৬ বিশ্বকাপের মঞ্চে আরও একবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে লিওনেল মেসির সামনে। অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। এখন যৌথভাবে দুই কিংবদন্তির দখলে এই রেকর্ড। ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জর্জিনহো – দুজনেই টানা ৬ ম্যাচে গোল করেছিলেন।

    আরও পড়ুন: পিছিয়ে গিয়েও জয়! নাটকীয় ম্যাচে আইভরি কোস্টকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের নক-আউটে জার্মানি

    মেসি নিজে ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ মিলিয়ে মোট ৫ গোল করেছেন। শেষবার লিওনেল মেসি বিশ্বকাপে গোল পাননি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রূপপর্বের তৃতীয় ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে। এবার মেসির সামনে সুযোগ থাকছে আসন্ন অস্ট্রিয়া ও জর্জিয়া ম্যাচে গোল করে এককভাবে সেই রেকর্ড নিজের নামে করে নেওয়ার।

    আরও পড়ুন: ব্রাজিল জেতার পর আরও খুশির খবর পেলেন ভক্তরা, মাঠে ফিরছেন নেইমার! ৯০ মিনিট কি খেলবেন?

    এইমুহূর্তে মেসির নামের পাশে রয়েছে ১৬ টি বিশ্বকাপ গোল। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের সাথে যুগ্মভাবে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি গোলের মালিক তিনি। আর একটি গোল করলেই রেকর্ডটি এককভাবে নিজের নামে করে নেবেন মেসি। আর সেই ঘটনা যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, তা বলাই বাহুল্য।

     

    Click here to Read More
    Previous Article
    পেট্রোল-ডিজেলের পর বাড়বে বাস ভাড়া! সোমবার বাসমালিকদের সাথে বৈঠক পরিবহন মন্ত্রীর
    Next Article
    মাথায় বাজ পড়লো কোহলিদের! চোটের কারণে ইংল্যান্ড সফরের ভারতীয় দল থেকে ছিটকে গেলেন এই মহাতারকা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment